৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ১১:০৭

শিরোনাম
সরকার প্রতিরক্ষা শিল্পে মেড ইন বাংলাদেশ নীতি গ্রহণ করেছে :নৌবাহিনী প্রধান বন্দরে জাতীয় পরিচয়পত্র ও ওয়ারিশ সনদ জালিয়াতির মামলায় আউয়াল গ্রেফতার জ্বালানি তেলের দাম বাধ্য হয়ে বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্দেশিত বিভিন্ন জনসম্পৃক্ত ও গণমুখী উদ্যোগ নিয়ে সংবাদ সম্মেলন ঢাকার সড়কে বেড়েছে গণপরিবহন, অধিকাংশই যাত্রীশূন্য বিআরটিএর মোবাইল কোর্টে ১০ দিনে ৮১৩ মামলা আশুলিয়ায় প্রথমে এক ভাইকে গুলি, পরে অন্য জায়গায় গিয়ে আরেক ভাইকে গুলি জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে যশোর বাঘারপাড়ায় রায়পুরে কনসার্টে নারীকে উত্ত্যক্তের জেরে সংঘর্ষ, আহত ৬

বন্দরে গার্মেন্টস কর্মকর্তা কে কুপিয়ে জখম

প্রকাশিত: জুন ৫, ২০২৬

  • শেয়ার করুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি :   নারায়ণগঞ্জ বন্দরে কাজী সুমন নামে এক গার্মেন্টস কর্মকর্তাকে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষ।রাস্তায় গাড়ি পার্কিং করা নিয়ে বাকবিতণ্ডার জেরে তাকে কুপিয়েছে স্থানীয় সন্ত্রাসীরা।এ ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করলেও গ্রহণ করেননি থানার কর্তব্যরত অফিসার।এখন “ওসি সাহেব নেই” অজুহাতে   পরে আসতে বলেন আহতের স্ত্রীকে।

শনিবার (৩০ মে) বেলা সাড়ে ১২ টার দিকে বন্দর আমিন আবাসিক এলাকায় মহিউদ্দিন সাউদের ডকইয়ার্ডের সামনে রাস্তায়  এ ঘটনা ঘটে।

আহত কাজী সুমন(৪৪) আমিন আবাসিক এলাকার ১ নং গলির মৃত: কাজী আবুল খায়ের মিয়ার ছেলে। ফতুল্লার বিসিক এলাকায় একটি রপ্তানি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠানে জিএম পদে কর্মরত রয়েছেন।বর্তমানে তিনি ঢাকা পঙ্গু  হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

অভিযোগসুত্রে জানা যায়,

গত শনিবার দুপুরে পরিবার নিয়ে বেড়াতে যাওয়ার জন্য একটি হাইয়েস মাইক্রোবাস ভাড়া করেন কাজী সুমন।গাড়ীটি সাউদ ডকইয়ার্ডের সামনে রাস্তায় পার্কিং করে।এসময় একই এলাকার চিহ্নিত সন্ত্রাসী রাব্বি মিয়া(২৫) ও তার সহযোগী লেবার রাসেল এসে গাড়ীটি সড়িয়ে নিতে বলেন এবং এখানে গাড়ি রাখতে হলে তাদেরকে ২০ হাজার টাকা দিতে হবে বলে জানান।এ বিষয় নিয়ে কাজী সুমনের সঙ্গে তাদের তর্কবিতর্ক হয়।তখন রাব্বি মিয়া তার বড় ভাই রাসেল মিয়া ও বাবা আব্দুল মতিনকে ডেকে আনে।একপর্যায়ে তারা সকলে মিলে সুমনকে টেনে হিচড়ে সাউদ ডকইয়ার্ডের ভেতরে নিয়ে এলোপাতাড়ি মারধর করে।রাব্বি ও রাসেল ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে সুমনের ডান হাতের কবজি ও বাম হাতের তালুতে গুরুতর রক্তাক্ত জখম করে। এছাড়া ডান পায়ের হাটু সহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে এবং সুমনের প্যান্টের পকেটে থাকা ৪৬ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।এসময়  আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা বিভিন্ন হুমকি ধামকি দিয়ে চলে যায়।পরে খবর পেয়ে স্ত্রী ও বাসার লোকজন এসে সুমনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে।বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় শুক্রবার দুপুরে আহত কাজী সুমনের স্ত্রী খাদিজাতুল তাহিরা লাকী জানান, তিনি বাদী হয়ে জড়িতদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও ডিউটি অফিসার অভিযোগ গ্রহণ করেনি।ওসি  সাহেব যখন থাকেন তখন যেতে বলেছেন।

এ বিষয়ে থানার ডিউটি অফিসার এসআই অহিদুল বলেন, লাকী নামে একজন লিখিত অভিযোগ নিয়ে আসছিল। কিন্তু ওসি সাহেব না থাকায় পরে আসতে বলেছেন।

 

 

  • শেয়ার করুন