১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ৯:০৮

শিরোনাম
বাংকারযুক্ত প্রাসাদে অবস্থান বদল সৌদি যুবরাজের! সাবেক ২ সেনা কর্মকর্তা ৪ দিনের রিমান্ডে সিরাজগঞ্জে চিকিৎসাধীন নারীকে শ্লীলতাহানির অভিযোগ ওয়ার্ড বয়ের বিরুদ্ধে একাধিক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা ঘেরাও করে শিক্ষককে পিটুনি, আহত ৩ পুলিশ সদস্য মাল্টা ৫০০ টাকায় বিক্রি হওয়া গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন আবরার ফাহাদের পরিবারের সদস্যরা সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের সুরক্ষায় ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সরকার আলিয়া ধারার শিক্ষা ব্যবস্থাকে গুরুত্বের সঙ্গে দেখছে: ইআবি ভিসি দুর্নীতির সিন্ডিকেট ভেঙে দিতে সাব- রেজিস্ট্রারদের লটারিতে বদলি

প্রেম থেকে পরিণয়, গোপনে অভিনেতাকে বিয়ে করলেন গায়িকা দুয়া লিপা

প্রকাশিত: জুন ১, ২০২৬

  • শেয়ার করুন

বিনোদন ডেক্স ঃ প্রেম থেকে পরিণয়, গোপনে অভিনেতাকে বিয়ে করলেন গায়িকা দুয়া লিপা

বিশ্বখ্যাত পপ তারকা দুয়া লিপা ও ব্রিটিশ অভিনেতা ক্যালাম টার্নার আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর অবশেষে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন এই আলোচিত তারকা জুটি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, রোববার লন্ডনের ঐতিহাসিক ওল্ড ম্যারিলিবোন টাউন হলে সীমিত পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু উপস্থিত ছিলেন।

বিয়ের পর নবদম্পতিকে একসঙ্গে অনুষ্ঠানস্থল থেকে বের হতে দেখা যায়। খানিকটা গোপনীয়তার আবেশ থাকলেও ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোর চোখ এড়ানো যায়নি। তাদের প্রকাশিত ছবিতে দুয়া লিপাকে ফরাসি ফ্যাশন হাউস স্কিয়াপারেল্লির নকশা করা সাদা বিয়ের পোশাক ও টুপিতে দেখা গেছে। অন্যদিকে ক্যালাম টার্নার পরেছিলেন গাঢ় নীল রঙের স্যুট।

খবরে বলা হয়েছে, ঘরোয়া বিয়ের পর আগামী সপ্তাহে ইতালির সিসিলিতে তিন দিনব্যাপী একটি জাঁকজমকপূর্ণ উদযাপনের আয়োজন করতে পারেন এই তারকা দম্পতি। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি দুয়া বা ক্যালামের প্রতিনিধিরা।

২০২৪ সালের জানুয়ারিতে দুয়া লিপা ও ক্যালাম টার্নারের প্রেমের সম্পর্কের খবর প্রথম প্রকাশ্যে আসে। এরপর বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেলেও নিজেদের সম্পর্ক নিয়ে খুব বেশি কথা বলেননি তারা।

গত বছর এক সাক্ষাৎকারে দুয়া লিপা ইঙ্গিত দিয়েছিলেন, ভবিষ্যতে বিয়ের পরিকল্পনা রয়েছে তাদের। অবশেষে সেই পরিকল্পনাই বাস্তবে রূপ নিল।

  • শেয়ার করুন