১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ১০:০৩

শিরোনাম
বাংকারযুক্ত প্রাসাদে অবস্থান বদল সৌদি যুবরাজের! সাবেক ২ সেনা কর্মকর্তা ৪ দিনের রিমান্ডে সিরাজগঞ্জে চিকিৎসাধীন নারীকে শ্লীলতাহানির অভিযোগ ওয়ার্ড বয়ের বিরুদ্ধে একাধিক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা ঘেরাও করে শিক্ষককে পিটুনি, আহত ৩ পুলিশ সদস্য মাল্টা ৫০০ টাকায় বিক্রি হওয়া গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন আবরার ফাহাদের পরিবারের সদস্যরা সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের সুরক্ষায় ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সরকার আলিয়া ধারার শিক্ষা ব্যবস্থাকে গুরুত্বের সঙ্গে দেখছে: ইআবি ভিসি দুর্নীতির সিন্ডিকেট ভেঙে দিতে সাব- রেজিস্ট্রারদের লটারিতে বদলি

“সাংবাদিক এস এম তাজুল ইসলামের জন্মদিন আজ”

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬

  • শেয়ার করুন

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের তারাপাশা গ্রামের কৃতি সন্তান শেখ মোহাম্মদ তাজুল ইসলাম-এর আজ শুভ জন্মদিন।

১৯৭৫ সালের ৩০ এপ্রিল এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর পিতা শেখ মোহাম্মদ ওয়াসিদ এবং মাতা জয়রুন নেছা। পারিবারিকভাবে তিনি দুই ভাই ও তিন বোনের মধ্যে চতুর্থ।

 

তিনি ইরানী বংশভূত মুবাল্লিগ শেখ ফরিদ (রহঃ)-এর ৮ম বংশধর হিসেবে পরিচিত। ছাত্রজীবনে জাতীয়তাবাদী ছাত্রদল-এর একজন সক্রিয় ও ত্যাগী নেতা হিসেবে দায়িত্ব পালন করেন।

 

বর্তমানে তিনি বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশন-এর মহাসচিব এবং বাংলাদেশ সিভিল রাইটস্ সোসাইটি-এর নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংবাদিকদের অধিকার আদায়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

 

জন্মদিন উপলক্ষে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং জীবনের সর্বাঙ্গীণ সফলতা কামনা করেছেন সকলেই।

সামাজিক ও পেশাগত জীবনে তিনি একজন সৎ, নিষ্ঠাবান ও পরিশ্রমী ব্যক্তি হিসেবে সুপরিচিত। এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডেও তাঁর অবদান প্রশংসনীয়।

জন্মদিনের এই বিশেষ দিনে তিনি যেন আগামীতেও দেশ ও সমাজের কল্যাণে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন—এমন প্রত্যাশা সবার

 

 

  • শেয়ার করুন