৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,ভোর ৫:১৫

মাদক ও ইভটিজিংয়ের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে :আবুল কালাম

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৬

  • শেয়ার করুন

মাহফুজ জাহিদ :

নারায়ণগঞ্জ সদর-বন্দর আসনের সংসদ সদস্য এড.আবুল কালাম বলেছেন,যুব সমাজকে  সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে মাদক ও ইভটিজিংয়ের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।পাশাপাশি  প্রযুক্তির অপব্যবহার রোধে আরও সচেতনতা বাড়াতে হবে।বিশেষ করে এআই প্রযুক্তি ব্যবহারের অধিক গুরুত্ব দেওয়া জরুরি হয়ে পড়েছে।এ বিষয়ে  সরকারের উচ্চ পর্যায়ে নানা পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

আইনশৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভায় একাধিকবার অনুপস্থিত থাকায় থানার অফিসার ইনচার্জের (ওসি) প্রতি ক্ষোভ প্রকাশ করে পরবর্তী সভায় তার উপস্থিতি নিশ্চিত করতে বলেন তিনি।

সোমবার (২৭ এপ্রিল) সকালে বন্দর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে  অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিবানী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডা. রাজিউর রহমান,,আরএমও ডা. আলাউল হক দীপু,থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আনিসুর রহমান, কৃষি কর্মকর্তা তাসলিমা সুমি,নির্বাচন অফিসার শেখ ফরিদ, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম খান,বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এরশাদ হোসেন, সমাজসেবা কর্মকর্তা ফয়সাল কবির,থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার সহ বিভিন্ন সরকারি দফতর প্রধান ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এড.আবুল কালাম সরকারের গৃহীত জনকল্যাণমুখী নানা  পদক্ষেপের কথা তুলে ধরে বলেন, বৈশ্বিক সংকটের মধ্যেও সরকার সাধ্যমত চেষ্টা করছে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে। একইসাথে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের বাজার স্থিতিশীল রাখতে টিসিবি ও ওএমএস কর্মসুচি জোরদার করা হয়েছে।তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নাগরিক সেবা নিশ্চিত করার পাশাপাশি সরকারের উন্নয়ন মূলক কাজ গুলো বাস্তবায়নের অনুরোধ জানান।সভা শেষে উপজেলা পরিষদে সংসদ সদস্যের জন্য প্রাথমিকভাবে বরাদ্দকৃত কার্যালয়ে যান এবং কিছু সময় অবস্থান করেন।এসময় বেশ ক’জন সাধারণ মানুষের নানা অভিযোগ শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।

  • শেয়ার করুন