প্রকাশিত: এপ্রিল ১, ২০২৬
জেলা প্রতিনিধি ঃ
নারায়ণগঞ্জ বন্দরে জমি নিয়ে বিরোধের জেরে নারী কে পিটিয়ে আহত ও দেওয়াল ভাংচুর করেছে প্রতিপক্ষ।এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নারী।পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে উপজেলার পূর্ব হাজীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সুত্রে জানা গেছে, হাজীপুর এলাকায় রাসেল আহমেদের স্ত্রী ময়না আক্তারের আড়াই শতাংশ জমি রয়েছে।ক্রয় সুত্রে ওই জমির মালিকানা দাবী করেন ময়না আক্তার।গত মঙ্গলবার সকালের দিকে জমিতে দেওয়াল নির্মানের কাজ শুরু করেন।বেলা ১১ টার দিকে প্রতিবেশী মৃত:শামসুল হকের ছেলে মিঠু (৪২) ও তার স্ত্রী সুমাইয়া (৩৮) তাদের সঙ্গে আরও ৭/৮ জন লোক নিয়ে এসে নির্মান কাজ বন্ধ করে দেয়।তারা মোটা অংকের টাকা দাবী করে এবং নানা রকম হুমকি দেয়।একপর্যায়ে ময়না আক্তার প্রতিবাদ করায় তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করে। এসময় আশপাশের লোকজন এগিয়ে আসলে নির্মানাধীন দেওয়াল ভাংচুর করে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে প্রতিপক্ষ মিঠু গং চলে যায়।তারা জোরপূর্বক জমি দখল করতে চেষ্টা করছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী নারী।
ঘটনার বিষয়ে প্রতিপক্ষ মিঠু জানান,তার স্ত্রী সুমাইয়া আগে জমি কিনেছেন।কিন্তু ময়না আক্তার জোরকরে জমিতে দেওয়াল নির্মানের কাজ করতে আসলে উভয় পক্ষের মধ্যে ঝগড়া হয়।
এ বিষয় জানতে চাইলে থানার এএসআই রফিকুল ইসলাম বলেন, বাদীর অভিযোগ পেয়ে তদন্ত করছেন। ঘটনাস্থলে গিয়ে এলাকার লোকজনদের সঙ্গে আলোচনা করেছেন।স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মিমাংসার দায়িত্ব নিয়েছেন।পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।