৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ৩:৫০

শিরোনাম
গণতন্ত্র প্রতিষ্ঠা ও রাষ্ট্রগঠনে জুলাই গণ-অভ্যুত্থানের বিকল্প নেই চট্টগ্রাম বনাঞ্চলের দুর্নীতির বরপুত্র মোল্ল্যা রেজাউলের রাজকীয় বিদায় বন্দরে ট্রলার চালক কে পিটিয়ে আহত, থানায় অভিযোগ বিএনপি-সমর্থিত পেশাদার ও সিনিয়র সাংবাদিকগন হৃদয়ের মাঝে চিতার আগুনের মত জ্বলে পুরে মরছে আসিফ মাহমুদের সেই এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা বগুড়ায় অবৈধ সিগারেট কারখানায় অভিযান, নকল স্ট্যাম্পসহ গ্রেপ্তার ৩ মুক্তিযুদ্ধে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা চেয়ে ১৫ দিনের আল্টিমেটাম মিত্রদের ‘সাহস করে’ হরমুজে গিয়ে তেল ‘ছিনিয়ে নিতে’ বললেন ট্রাম্প ঢাকার সড়ক-ফুটপাতে অবৈধ দোকান উচ্ছেদে অভিযান শুরু

গণতন্ত্র প্রতিষ্ঠা ও রাষ্ট্রগঠনে জুলাই গণ-অভ্যুত্থানের বিকল্প নেই

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি ঃ

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী মাহফুজ আলম বলেন, স্বাধীন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও রাষ্ট্রগঠনের লড়াইয়ে জুলাই গণ-অভ্যুত্থানের কোন তুলনা নাই।

বৃহস্পতিবার রাত ১১টায় নিজের ফেসবুকে একটি পোস্ট করেন মাহফুজ আলম। সেখানে তিনি লেখেন, জুলাই গণ-অভ্যুত্থানকে যেমন ‘৭১ এর মহান মুক্তিযুদ্ধের সাথে তুলনা করা ভুল হবে, তেমনি জুলাই গণ-অভ্যুত্থানকে বাংলাদেশের ইতিহাসের অন্যসকল অভ্যুত্থান আর গণ আন্দোলনের সাথে তুলনা করার ভুল করা উচিত নয়।

জুলাই গণ-অভ্যুত্থান ছিল মহান মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় এ রাষ্ট্রের খোলনলেচে বদলে দেয়ার জন্য দ্বিতীয় আরেকটি প্রচেষ্টা। যা ব্যর্থ হয়েছে বলার মতন সময় এখনো আসেনি।

জুলাই গণ-অভ্যুত্থানের একদফা ঘোষণায় রাষ্ট্রের সংস্কার, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ এবং নূতন রাজনৈতিক বন্দোবস্তের দাবি ছিল। কি হয়েছে, হয়নি সে তর্ক দূরে রেখেই বলা যায় এরকম সামগ্রিক ফ্যাসিবাদবিরোধী রাষ্ট্রকল্প অন্য কোন অভ্যুত্থান বা আন্দোলনে উত্থাপিত হয়নি। আর, কোন গণ-অভ্যুত্থান এত বড় কল্পনা এবং বিস্তৃতি ধারণ করতে পারেনি। অবশ্যই জুলাই গণ-অভ্যুত্থান সকল গণতান্ত্রিক-সাংস্কৃতিক লড়াই থেকেই অনুপ্রেরণা নিয়েছে।

‘৭১ এর মহান মুক্তিযুদ্ধ ছিল বাঙ্গালির দীর্ঘ উপনিবেশবিরোধী লড়াইয়ের চূড়ান্ত মুহূর্ত। পূর্ব পাকিস্তান আন্দোলনের নেতা-কর্মীরাই শেষতক পাকিস্তানের উপনিবেশবাদী সামরিকতন্ত্র এবং সামন্তবাদী  নাইট-নবাব-আশরাফদের পরাস্ত করেছে। ফলে, সকল ঐতিহাসিক ঘটনাকে এ জাতির  চলমান লড়াই হিসাবে দেখলেই সব প্রজন্মের জন্য ভালো।

স্বাধীন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও রাষ্ট্রগঠনের লড়াইয়ে জুলাই গণ-অভ্যুত্থানের কোন তুলনা নাই।

 

 

  • শেয়ার করুন