প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬
জেলা প্রতিনিধি ঃ
নারায়ণগঞ্জ বন্দরে মাদকসেবিদের হামলায় আহত হয়েছেন এক ট্রলার চালক।তাকে রক্ষা করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন আরও এক যুবক।তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় আহতের মা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর ২:৩০ টার সময় ইস্পাহানি একরামপুর খেয়া ঘাটে এ ঘটনা ঘটে।
অভিযোগ সুত্রে জানা গেছে, নাসিক ২৩ নং ওয়ার্ড একরামপুর এলাকার আবুল মিয়ার ছেলে আলামিন(২৬) চিহ্নিত মাদকসেবী ও সন্ত্রাসী।উঠতি বয়সী অপরাধীদের নিয়ে এলাকায় গড়ে তুলেছে কিশোর গ্যাং চক্র।বৃহস্পতিবার দুপুরে মাদকের ভাগাভাগি নিয়ে আলামিন ও তার সহযোগীদের মধ্যে ঝগড়া হয়।এসময় ইস্পাহানি খেয়া ঘাটের ট্রলার চালক শাওন(১৬) কে বিনাকারণে গালিগালাজ করে।প্রতিবাদ করায় আলামিন ও তার সহযোগী হীরা এবং হৃদয় মিলে তাকে বেদম মারপিট করে।একপর্যায়ে লোহার রড দিয়ে পিটিয়ে শাওনের মাথা ফাটিয়ে রক্তাক্ত জখম করে। তখন আলামিনের ভাই রাব্বি বাধা দিতে গেলে তাকেও পিটিয়ে আহত করে।আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা বিভিন্ন হুমকি দিয়ে চলে যায়।পরে আহত অবস্থায় শাওন ও রাব্বি কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করায়।এ ঘটনায় আহত শাওনের মা ডালিয়া আক্তার বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয় জানতে চাইলে থানার এসআই মনির হোসেন বলেন, ভুক্তভোগীর অভিযোগ তদন্ত করে ব্যাবস্থা নেওয়া হবে।