৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১:৪০

শিরোনাম
অবৈধভাবে মজুত করা ২ লাখ লিটার জ্বালানি তেল উদ্ধার সংবিধান মানতে হলে প্রধানমন্ত্রীর দেশের বাইরে থাকার কথা: জামায়াত নেতা শফিকুল বন্দরে পাওনা টাকা চাওয়ায় ভাতিজাকে কুপিয়েছে চাচা,থানায় অভিযোগ ফরিদপুরে বন্ধ ফিলিং স্টেশনে ট্যাংক ভর্তি তেল পাওয়ায় জরিমানা চার বছরের মধ্যে ‘ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড’ ইস্যু করবে সরকার কাগজেই কাজ, পকেটেই টাকা: রেলে ৭৭ কোটির ‘ভুতুড়ে’ বিলের আদ্যোপান্ত গাছ কর্তনে রেলওয়ে যেন ‘ছিনতাইকারী’, অসাধু কর্মকর্তাদের তাণ্ডবে ঝুঁকিতে পরিবেশ গণপূর্ত প্রকৌশলী বদরুলের অবৈধ ক্ষমতার প্রভাবে প্রকৌশলীগন অতিষ্ট ! রাজাপুরে রাজনৈতিক ষড়যন্ত্রে জামায়াত নেতা মাস্টার কবির হোসেনকে মিথ্যা মামলায় জড়ানোর প্রতিবাদ:

বন্দরে পাওনা টাকা চাওয়ায় ভাতিজাকে কুপিয়েছে চাচা,থানায় অভিযোগ

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬

  • শেয়ার করুন

বন্দর প্রতিনিধি :

নারায়ণগঞ্জ বন্দরে পাওনা টাকা চাওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে ভাতিজা কে কুপিয়ে গুরুতর জখম করেছে চাচা ও তার সাঙ্গ পাঙ্গরা।হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ভিকটিম।

এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আহতের মা।তবে পুলিশ এখনো কোন ব্যাবস্থা গ্রহণ করেনি বলে জানান অভিযোগকারী।

শনিবার (২৮ মার্চ) দুপুর ১ টার দিকে ফুলহর এলাকায় রাস্তার ওপর এ ঘটনা ঘটে।

অভিযোগ সুত্রে জানা গেছে,ফুলহর এলাকার জয় মিয়ার স্ত্রী হাওয়া বেগম এর কাছ থেকে বিদেশে যাওয়ার কথা বলে তার দেবর রঙ মিয়া ৫ লাখ টাকা এবং চাচাত দেবর ইকবাল ৫ লাখ টাকা হাওলাদ নেয়।প্রায় চার বছর ধরে ওই টাকা নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছে।এরই ধারাবাহিকতায় হাওয়া বেগমের ছেলে হৃদয় হোসেন কে ঘটনার সময় ইকবালের বাড়ির সামনে একা পেয়ে চাচা রঙ মিয়া,ইকবাল সহ ৭/৮ জন মিলে বেদম মারপিট করে।একপর্যায়ে রঙ মিয়া ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে হৃদয়ের মাথায় গুরুতর জখম করে।এসময় আশপাশের লোকজন এসে রক্তাক্ত অবস্থায় হৃদয় কে প্রথমে মদনপুর ক্লিনিকে এবং পরে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে ভর্তি করে।চিকিৎসকের সার্টিফিকেট অনুযায়ী আহতের মাথায় ৪০ টির বেশি সেলাই লেগেছে।বর্তমানে তিনি ঢামেকে মৃত্যুশয্যায় রয়েছেন।

আহতের মা হাওয়া বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রায় ৪ বছর আগে দেবর রঙ মিয়া ও ইকবাল টাকা হাওলাদ হিসেবে নিয়েছে।দুজনের কাছে ১০ লাখ টাকা পাওনা আছে। সেই টাকা ফেরত চাওয়ায় তারা লোকজন নিয়ে তার ছেলে হৃদয় হোসেন কে একা পেয়ে বেদম মারপিট ও  কুপিয়ে জখম করে। এ ঘটনায় রঙ মিয়া,ইকবাল সহ জড়িতদের বিরুদ্ধে রবিবার সকালে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।কিন্তু এ পর্যন্ত পুলিশ কোন রকম ব্যাবস্থা গ্রহণ করেনি।দু’দিনে ৪ বার থানায় এসেছেন, কিন্তু প্রতিকার পাচ্ছেন না বলে জানান।তিনি ছেলে কে মারপিট করার ঘটনায় জড়িতদের বিচার দাবী করেন।একইসাথে পাওনা টাকা ফেরত পেতে সংশ্লিষ্টদের সহায়তা কামনা করেন।

এ বিষয়ে জানতে চাইলে, রঙ মিয়া জানান,পারিবারিক বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে ঝগড়া হয়েছে।তার বৃদ্ধ মা সহ বেশ ক’জন আহত হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে, থানার পুলিশ পরিদর্শক( তদন্ত) আনিসুর রহমান বলেন,বাদীর অভিযোগ পেয়েছি।তদন্ত করে আইনী ব্যাবস্থা গ্রহণ করা হবে।

 

 

  • শেয়ার করুন