৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,বিকাল ৪:৪০

শিরোনাম
ফরিদপুরে বন্ধ ফিলিং স্টেশনে ট্যাংক ভর্তি তেল পাওয়ায় জরিমানা চার বছরের মধ্যে ‘ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড’ ইস্যু করবে সরকার কাগজেই কাজ, পকেটেই টাকা: রেলে ৭৭ কোটির ‘ভুতুড়ে’ বিলের আদ্যোপান্ত গাছ কর্তনে রেলওয়ে যেন ‘ছিনতাইকারী’, অসাধু কর্মকর্তাদের তাণ্ডবে ঝুঁকিতে পরিবেশ গণপূর্ত প্রকৌশলী বদরুলের অবৈধ ক্ষমতার প্রভাবে প্রকৌশলীগন অতিষ্ট ! রাজাপুরে রাজনৈতিক ষড়যন্ত্রে জামায়াত নেতা মাস্টার কবির হোসেনকে মিথ্যা মামলায় জড়ানোর প্রতিবাদ: মব ভায়োলেন্স আর কতকাল চলবে? সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা বাড়াতে উদ্যোগ নিচ্ছে সরকার বিয়েবাড়িতে গান বাজানোর অভিযোগে মারধর, কনের নানা-নানি বাড়ি ছাড়া

ফরিদপুরে বন্ধ ফিলিং স্টেশনে ট্যাংক ভর্তি তেল পাওয়ায় জরিমানা

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬

  • শেয়ার করুন

জেলা প্রতিনিধিঃ

ফরিদপুরের ভাঙ্গায় বন্ধ ফিলিং স্টেশনে ট্যাংক ভর্তি তেল পাওয়ায় জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। সময় ওই পাম্প মালিককে হাজার টাকা জরিমানা করে আদায় করা হয় এবং সতর্ক করা হয়। 

রোববার (২৯ মার্চ) রাতে ভাঙ্গা উপজেলার পৌর এলাকার সুগন্ধা ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলম। এ সময় ভাঙ্গা থানা পুলিশ অভিযানে সহায়তা করেন।

আদালত সূত্রে জানা যায়, সুগন্ধা ফিলিং স্টেশনে পর্যাপ্ত পরিমাণ অকটেন, পেট্রল ও ডিজেল মজুত থাকা সত্ত্বেও তেল নেই বলে পাম্প বন্ধ রাখা হয়। ফলে ভোক্তারা কাঙ্ক্ষিত জ্বালানি থেকে বঞ্চিত হয় এবং তেল না পেয়ে ফেরত চলে যায়।

ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন সরেজমিনে গিয়ে অভিযোগের সত্যতা পায়। পরে ভ্রাম্যমাণ আদালত পাম্প মালিককে ৫ হাজার টাকা জরিমানা করেন এবং দ্রুত জ্বালানি বিক্রি স্বাভাবিক করার নির্দেশ দেন।

এ বিষয় ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলম বলেন, সুগন্ধা ফিলিং স্টেশনে তেল থাকা সত্ত্বেও তেল বিক্রি না করায় ৫ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে।

যতদিন জ্বালানি তেলের বাজার স্বাভাবিক না হবে ততদিন জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

  • শেয়ার করুন