প্রকাশিত: মার্চ ২৮, ২০২৬
প্রকাশিত:
জেলা প্রতিনিধি ঃ

ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার শুক্তাগর ইউনিয়নে সাম্প্রতিক একটি চুরির ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
অভিযোগ উঠেছে, নিজ দলের অভ্যন্তরীণ বিরোধে সংঘটিত একটি হামলার ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজাপুর উপজেলা আমির মাস্টার কবির হোসেনকে একটি উদ্দেশ্যপ্রণোদিত ও রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলায় জড়ানোর অপচেষ্টা চালানো হচ্ছে।
রাজাপুর কাঁঠালিয়া উন্নয়ন ফোরামের পক্ষ থেকে ঘটনার দিনই এ ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সংগঠনটি মনে করে, একটি অভ্যন্তরীণ দ্বন্দ্বকে রাজনৈতিক রূপ দিয়ে নির্দোষ ব্যক্তিকে হয়রানির চেষ্টা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী এবং এটি ন্যায়বিচারের পরিপন্থী একটি অশুভ প্রচেষ্টা।
ফোরামের নেতৃবৃন্দ আরও বলেন, দলমত, জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সমাজের সকল শ্রেণী-পেশার মানুষের যেকোনো অন্যায়-অসংগতি ও নির্যাতনের বিরুদ্ধে অতীতের মতো ভবিষ্যতেও তাদের সংগঠন সোচ্চার থাকবে।
ন্যায়বিচার প্রতিষ্ঠা ও নিরপরাধ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।
উল্লেখিত ঘটনায় মাস্টার কবির হোসেনকে মিথ্যা ও ভিত্তিহীন মামলায় জড়ানোর ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এ ধরনের হয়রানিমূলক কর্মকাণ্ড বন্ধের দাবি জানিয়েছে রাজাপুর কাঁঠালিয়া উন্নয়ন ফোরাম।
রাজাপুর কাঁঠালিয়া উন্নয়ন ফোরামের সভাপতি মাওলানা মোঃ আবু ইউসুফ এবং সেক্রেটারি মাওলানা মোঃ জসিম উদ্দিন এক যৌথ বিবৃতিতে বলেন, “কোনো ব্যক্তিকে রাজনৈতিক উদ্দেশ্যে হয়রানি করা হলে তা কখনোই গ্রহণযোগ্য নয়।
আমরা এ ধরনের অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবো এবং ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান অব্যাহত রাখবো।”