৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,দুপুর ১:৩৮

শিরোনাম
· আওয়ামী ফ্যাসিস্ট দোসর শামীম আহমেদ তারেক রহমানের দর্শন পেয়ে যায়! টঙ্গীর মাদক বস্তিতে পুলিশি অভিযানে হামলা, ৪ পুলিশসহ আহত ৫ বাঁশখালী ইকোপার্কের ছিনতাই ঘটনায় অন্যতম আসামি গ্রেপ্তার জামালপুরে মাপে কম দেওয়ায় পাম্প মালিককে ৫৫ হাজার টাকা জরিমানা একাত্তরের প্রশ্নে গ্রহণযোগ্য অবস্থান না নেওয়া পর্যন্ত জামায়াতের সঙ্গে বিতর্ক চলবে: সংসদে তথ্যমন্ত্রী দুর্নীতির ৬ মামলায় কারাগারে মানসিক হাসপাতালের সাবেক পরিচালক বছিলা পশুর হাটের দরপত্র কেনার দ্বন্দ্বে শীর্ষ সন্ত্রাসী টিটন খুন ভারী বৃষ্টিপাত কতদিন চলবে, জানাল আবহাওয়া অধিদপ্তর কৃষিবিদেরা কৃষকের আশীর্বাদ, আবার কৃষকেরাই জাতির জীবন

বাংলাদেশি গোয়েন্দাদের তথ্যে হাদি হত্যার প্রধান দুই আসামি ভারতে গ্রেপ্তার

প্রকাশিত: মার্চ ৮, ২০২৬

  • শেয়ার করুন

জ্যেষ্ঠ প্রতিবেদক ঃ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান দুই আসামি রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ (৩৭) আলমগীর হোসেনকে (৩৪) গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। বাংলাদেশি গোয়েন্দা সংস্থাগুলোর দেওয়া তথ্যের ভিত্তিতে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের পুলিশ তাদের আটক করে।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, বাংলাদেশ প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার এক শীর্ষ কর্মকর্তার সাম্প্রতিক ভারত সফরের পর বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে শুরু করেছে ভারতীয় কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় এই সফল অভিযান পরিচালিত হয়।

গোয়েন্দা তথ্যে জানা যায়, শরিফ ওসমান হাদিকে হত্যার পর আসামিরা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এরপর তারা ভারতের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিল। সম্প্রতি তারা পুনরায় বাংলাদেশে ফিরে আসার পরিকল্পনা করে এবং সুযোগ বুঝে পশ্চিমবঙ্গের বনগাঁ সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা চালায়।

বাংলাদেশ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ৭ ও ৮ মার্চের মধ্যবর্তী রাতে ভারতীয় পুলিশ বনগাঁ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এই দুই পলাতক আসামিকে আটক করে।

তদন্ত সংশ্লিষ্টরা জানান, আসামিরা হাদিকে খুন করার পর আইনি প্রক্রিয়ার হাত থেকে বাঁচতে সীমান্ত পাড়ি দিয়েছিল। ভারতে বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তন করে তারা নজরদারি এড়ানোর চেষ্টা করলেও বাংলাদেশি গোয়েন্দাদের নজরদারিতে ছিল।

এই গ্রেপ্তারের ঘটনায় ভারতে একটি সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে। আজ (৮ মার্চ) আসামিদের ভারতের সংশ্লিষ্ট আদালতে হাজির করা হলে আদালত তাদের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

 

  • শেয়ার করুন