১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সকাল ১১:১২

শিরোনাম
গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: স্থানীয় সরকারমন্ত্রী তিন মাসের মধ্যেই অপারেশন ক্লিনহার্ট অভিযান বাংলাদেশি গোয়েন্দাদের তথ্যে হাদি হত্যার প্রধান দুই আসামি ভারতে গ্রেপ্তার জ্বালানি তেলের ব্যাবহার স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের অভিযান মো. শহীদুল হাসানকে সচিব নিয়োগ : সঠিক সময়ে সঠিক মানুষ নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা আইনজীবী নির্বাচনে সভাপতি মো. শাহাদাৎ হোসেন এবং সাধারণ সম্পাদক মো. সোহেল আকন নির্বাচিত মধ্যরাতে ঢাকা পলিটেকনিকে ছাত্রদল–ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি, মিলছে ১৫ মার্চের টিকিট

সোনাগাজীতে ঘুষ নেওয়ার সময় পিআইও গ্রেপ্তার

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬

  • শেয়ার করুন

ফেনী জেলা সংবাদদাতা ঃ

সোনাগাজীতে অবশেষে দুর্নীতির দেয়াল ভেঙে পড়ল। ঘুষ লেনদেনের সময় এক লাখ টাকাসহ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আল সাঈদ ও তাঁর এক অফিস সহায়ককে হাতেনাতে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুপুরে সোনাগাজী উপজেলা পিআইও কার্যালয়ে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযোগ ছিল, প্রকল্প বাস্তবায়নের নামে দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট দপ্তরে চলছিল প্রকাশ্য-অপ্রকাশ্য ঘুষ বাণিজ্য। সেই অভিযোগ যাচাই করতেই মাঠে নামে দুদক।

দুদক সূত্র জানায়, পূর্বপরিকল্পিত ফাঁদে পড়ে নির্ধারিত অঙ্কের ঘুষ গ্রহণের মুহূর্তেই কর্মকর্তারা অভিযানে যান। প্রমাণ মিলতেই পিআইও মোহাম্মদ আল সাঈদকে এক লাখ টাকাসহ আটক করা হয়। অভিযানের সময় উপস্থিত দুদক কর্মকর্তারা তাঁকে তাঁর বসার চেয়ারের সঙ্গে হাত বেঁধে রাখেন, যেন দুর্নীতির প্রতীকী দৃশ্য।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সাংবাদিকেরা। চেয়ারে হাত বাঁধা অবস্থায় পিআইওর ছবি তোলা হয়, যা মুহূর্তেই এলাকায় আলোচনার জন্ম দেয়। স্থানীয়দের ভাষ্য, “যে অফিস থেকে উন্নয়ন আসার কথা, সেই অফিসই ছিল লুটপাটের আখড়া।”

দুদক কর্মকর্তারা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। জব্দ করা হয়েছে ঘুষের টাকা। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সোনাগাজীতে আজকের এই অভিযান যেন বার্তা দিয়ে গেল—দুর্নীতির চেয়ার যত শক্তই হোক, একদিন না একদিন ভাঙতেই হবে।

 

  • শেয়ার করুন