১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সকাল ১০:২৫

শিরোনাম
গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: স্থানীয় সরকারমন্ত্রী তিন মাসের মধ্যেই অপারেশন ক্লিনহার্ট অভিযান বাংলাদেশি গোয়েন্দাদের তথ্যে হাদি হত্যার প্রধান দুই আসামি ভারতে গ্রেপ্তার জ্বালানি তেলের ব্যাবহার স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের অভিযান মো. শহীদুল হাসানকে সচিব নিয়োগ : সঠিক সময়ে সঠিক মানুষ নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা আইনজীবী নির্বাচনে সভাপতি মো. শাহাদাৎ হোসেন এবং সাধারণ সম্পাদক মো. সোহেল আকন নির্বাচিত মধ্যরাতে ঢাকা পলিটেকনিকে ছাত্রদল–ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি, মিলছে ১৫ মার্চের টিকিট

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে বাড়ছে ক্রিকেটারের সংখ্যা, বেতন কি বাড়বে?

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬

  • শেয়ার করুন

 

ক্রীড়া প্রতিবেদক ঃ

প্রতি বছরের শুরুতে জাতীয় দলের চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করে থাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যদিও চলতি বছরের (২০২৬ সালের) জন্য এখনও চুক্তির আওতায় থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশিত হয়নি। তবে কেন্দ্রীয় চুক্তির নতুন তালিকা প্রস্তুতের কাজ প্রায় শেষ, এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণা বাকি। 

গত বছর বাংলাদেশ জাতীয় দলের ২২ ক্রিকেটার কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছিল। এবার সেটি বাড়িয়ে উন্নীত করা হবে ২৭–এ। সেক্ষেত্রে নতুন করে বেশ কয়েকজন ক্রিকেটার নতুন চুক্তিতে জায়গা পাবেন। সাইফ হাসান, হাসান মুরাদ, পারভেজ হোসেন ইমন ও তানভীর ইসলামরা প্রথমবারের মতো যুক্ত হতে যাচ্ছেন বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে।

জানা গেছে, নতুন বছরের ১ জানুয়ারি থেকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে এই চুক্তি। এদিকে, এবারের তিন ফরম্যাটের জন্য চুক্তিতে থাকছেন না তাসকিন, কারণ তিনি টেস্ট বাদে বাকি দুই ফরম্যাটে জাতীয় দলের র্জাসিতে খেলছেন। সব ফরম্যাটের চুক্তিতে দেখা যেতে পারে কেবল টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। এবারের চুক্তিতেও নেই নুরুল হাসান সোহান। এদিকে, গেল বছর বেতন বাড়লেও এবার আগের বেতন অনুযায়ীই ক্রিকেটাররা চুক্তিতে অন্তর্ভুক্ত হবেন।

নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা, সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলি অনিক, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, খালেদ আহমেদ, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নাঈম হাসান, তানভীর ইসলাম ও হাসান মুরাদ।

 

  • শেয়ার করুন