২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১:৩৯

শিরোনাম
রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমাবেশে বাধার তীব্র প্রতিবাদ এনসিপির রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁও যাচ্ছেন মির্জা ফখরুল বাগেরহাটের সাবেক এমপি মিলনকে গ্রেপ্তার দেখানো হলো বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় মামলা পরিচালনা করতে গিয়ে কোটি টাকাসহ প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন আইনজীবী ১৫ আগস্টে নাশকতার পরিকল্পনার মামলায় ১৫ আসামি রিমান্ডে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে নতুন ‘সিন্ডেকেটের’ আশঙ্কা জামায়াত ও এনসিপির রোববার বঙ্গভবনে উঠছেন নতুন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নতুন রাষ্ট্রপতি মন্ত্রিসভায় নতুন যুক্ত হচ্ছেন চারজন, আজ সন্ধ্যায় শপথ নিতে পারেন তাঁরা

বাগেরহাটের সাবেক এমপি মিলনকে গ্রেপ্তার দেখানো হলো বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায়

প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৬

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক ঃ

বাগেরহাট-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. আমিরুল আলম মিলনফাইল ছবি

বিএনপির কর্মী মকবুল হোসেন হত্যা মামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও বাগেরহাট-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. আমিরুল আলম মিলনকে (৭২) গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এই আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রুকনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, আজ আসামিকে আদালতে হাজির করে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের (মতিঝিল বিভাগ) উপপরিদর্শক মো. তোফাজ্জল হোসেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সাবেক এমপি আমিরুল আলম মিলন এই মামলার ৯৯ নম্বর এজাহারভুক্ত আসামি।

মামলার অভিযোগে বলা হয়, ২০২২ সালের ১০ ডিসেম্বর ১ দফা দাবি আদায়ের কর্মসূচির ঘোষণা দিয়ে নয়াপল্টনে সমবেত হতে থাকেন বিএনপির নেতাকর্মীরা। এর আগে ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালানো হয়। ওই সময় হামলায় বিএনপির কর্মী মকবুল হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যান।

এই ঘটনায় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে পল্টন মডেল থানায় মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৬ জনের নাম উল্লেখ এবং ৪০০ থেকে ৫০০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়। এর আগে ২০২৫ সালের মে মাসে মিলনকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।

 

  • শেয়ার করুন