২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ২:৩৩

শিরোনাম
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান চীনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকায় পৌঁছেছেন। আন্তর্জাতিক মাদক চোরাচালানের ঝুঁকিতে বাংলাদেশ: মোয়াজ্জেম হোসেন আলাল নিবন্ধন অধিদপ্তরে প্রথম নারী মহাপরিদর্শক শামীমা আফরোজ বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই প্রধানমন্ত্রীর পছন্দেই চূড়ান্ত হবে ব্র্যান্ড ও মডেল দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মন্ত্রী জাহিদ হোসেন, সহ-সভাপতি এমপি জাহাঙ্গীর আলম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে তারাবোতে দোয়া মাহফিল সরকারের তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে: প্রধানমন্ত্রী ময়মনসিংহে শিশুর মরদেহ উদ্ধার: দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ তরুণ গ্রেপ্তার

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে শহীদ জিয়া স্মৃতি সংসদ, ঢাকা মহানগর দক্ষিন

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৫

  • শেয়ার করুন

নিজস্ব সংবাদদাতা ঃ

বিএনপি চেয়ারপারসন, সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে  শহীদ জিয়া স্মৃতি সংসদ, ঢাকা মহানগর দক্ষিনের  নেতৃবৃন্দ।

আজ মঙ্গলবার  ঢাকা মহানগর দক্ষিনের সভাপতি মোঃ শাহ আলম ও সাধারন সম্পাদক মোঃ শাহিন এবং ডেমরা থানার সাধারন সম্পাদক মোঃ দুলাল ও যুগ্ম সাধারন  সম্পাদক  মোঃ হুমায়ুন কবিরসহ অন্যান্য নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, গণতন্ত্রের মা আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারা জাতির মতো আমরাও শোকাহত, বাকরুদ্ধ । জাতি আজ একজন সুযোগ্য অভিভাবককে হারিয়েছে।যা কখনও পূরণ হবার নয়। তিনি আমৃত্যু দেশ ও জাতির কল্যাণে যে ঐতিহাসিক ভূমিকা রেখে গেছেন তা জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বিশেষ করে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তাঁর যে নিরলস সাধনা  আত্মত্যাগ তা ভবিষ্যৎ প্রজন্মকে যুগ যুগ ধরে দিক নির্দেশনা দেবে।

এছাড়াও বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়ার অসামান্য ভূমিকা জাতির ইতিহাসে অম্লান হয়ে থাকবে।

আমরা তাঁর রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা  জানাই।

  • শেয়ার করুন