২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,বিকাল ৪:৫২

শিরোনাম
বৈশাখী ভাতা নিয়ে বড় দুঃসংবাদ পেল সরকারি চাকরিজীবীরা মানবতাবিরোধী অপরাধে জাফর ইকবালসহ ৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দেশের বিভিন্ন এলাকায় বিশেষ চেকপোস্টে ৬ জন গ্রেফতার আইনশৃঙ্খলা-উন্নয়ন নিয়ে হুইপ নিজানের মতবিনিময় সভায় সব দলের প্রতিনিধি গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আরও ৯ আসামি কারাগারে জিয়াউর রহমানকে সরাসরি গুলি করে হত্যা করেন কর্নেল মতিউর সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকা করা হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী ক্ষমতাবলয়ের অনিয়ম ও ত্যাগী কর্মীদের অবমূল্যায়ন, পরিবর্তিত পরিস্থিতিতে সাধারণ মানুষের অপূর্ণ আশা

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতি

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৫

  • শেয়ার করুন

নিজস্ব সংবাদদাতা ঃ

বিএনপি চেয়ারপারসন, সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঢাকাস্থ ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতি।

আজ মঙ্গলবার ঢাকাস্থ ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতির সভাপতি জাকির হোসেন ও ভারপ্রাপ্ত  সাধারন সম্পাদক আসলাম  এবং সহসভাপতি মোঃ হুমায়ুন কবিরসহ অন্যান্য নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, গণতন্ত্রের মা আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারা জাতির মতো আমরাও শোকাহত, বাকরুদ্ধ । জাতি আজ একজন সুযোগ্য অভিভাবককে হারিয়েছে।যা কখনও পূরণ হবার নয়। তিনি আমৃত্যু দেশ ও জাতির কল্যাণে যে ঐতিহাসিক ভূমিকা রেখে গেছেন তা জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বিশেষ করে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তাঁর যে নিরলস সাধনা  আত্মত্যাগ তা ভবিষ্যৎ প্রজন্মকে যুগ যুগ ধরে দিক নির্দেশনা দেবে।

এছাড়াও বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়ার অসামান্য ভূমিকা জাতির ইতিহাসে অম্লান হয়ে থাকবে।

আমরা তাঁর রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা  জানাই।

 

  • শেয়ার করুন