২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১০:০৪

শিরোনাম
সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাট থেকে উদ্ধার দেড় হাজার বিলাসবহুল পণ্য গোপালগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ অপরাধ বদলীজনিত বিদায় সংবর্ধনা আলোচনা সভা অনুষ্ঠিত! জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৬০ ব্যক্তি গ্রেপ্তার, ১২ হাজারের বেশি ইয়াবা বড়ি উদ্ধার: ডিএমপি গোপালগঞ্জের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে ঝাড়ু দেয়ার কাজ করানো হয় সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদি পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ জেলার কর্মরত (পিবিআই) পরিদর্শক রূপকুমার বিদায় সংবর্ধনা মব সহিংসতায় ৬ মাসে ১৩৫ জনের মৃত্যু: বিসিআরএস-এর মানবাধিকার প্রতিবেদন ঝালকাঠির উন্নয়নে ৮০০ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে: ড. জিয়াউদ্দিন হায়দার

মনকে আর বুঝাতে পারিনি, তাই চলে আসলাম, বেগম খালেদা জিয়াকে দেখতে, জামায়াত আমির

প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৫

  • শেয়ার করুন

জ্যেষ্ঠ প্রতিবেদক ঃ

বেগম খালেদা জিয়ার সংকটজনক শারীরিক অবস্থার খবরে বহুদিন দূর থেকেই ধৈর্য ধরে দোয়া করছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। কিন্তু শেষ পর্যন্ত আর মনকে থামাতে পারেননি তিনি, সবশেষে তাই এভারকেয়ার হাসপাতালে ছুটে এসেছেন দলটির আমির। গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে দেখতে এসে সাংবাদিকদের কাছে এভাবেই নিজের অভিব্যক্তি প্রকাশ করেন ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার পর হাসপাতালে পৌঁছান জামায়াত আমির। পরে পৌনে ১১টার দিকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, আজকে আর কোনোভাবে মনকে বুঝাতে পারিনি, এজন্যই আসলাম। আমি উনাকে দেখে এসেছি।

খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা সম্পর্কে তিনি জানান, এখন উনার ডায়ালাইসিস চলছে এবং তিনি আসলে ডিপ সিডেশনে (এক প্রকার চিকিৎসা পদ্ধতি যেখানে ওষুধ ব্যবহার করে রোগীকে গভীর ঘুমে রাখা হয়) আছেন। সারা দুনিয়ার মানুষের সঙ্গে আমরাও দোয়া করি আল্লাহ তাআলা উনাকে সুস্থতার নিয়ামত দান করুন।

শারীরিক জটিলতা নিয়ে খালেদা জিয়ার বহুদিনের চিকিৎসা প্রসঙ্গ টেনে ডা. শফিকুর রহমান বলেন, আমরা সবাই জানি বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। এভারকেয়ারে এর আগেও বহুবার এসেছেন, কিন্তু এবারের মতো এত সংকটজনক পরিস্থিতি আগে হয়নি।

 

নিজে এতদিন হাসপাতালে না গিয়ে দূর থেকে দোয়া করার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, আমি ধৈর্য ধরছিলাম। দোয়া করছিলাম বাহির থেকে। মনে হচ্ছিল এখানে এসে ডিস্টার্ব না করি।

এ সময় তিনি বিএনপির পক্ষ থেকে দেওয়া অনুরোধের কথাও স্মরণ করিয়ে দেন। জামায়াত আমির বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও আহ্বান জানিয়েছিলেন দোয়া করুন, এসে ভিড় করবেন না। এতে উনার চিকিৎসা বিঘ্নিত হচ্ছে, অন্য রোগীদের চিকিৎসাও ব্যাহত হয়।

খালেদা জিয়ার সুস্থতার জন্য তিনি আবারও দোয়া করে বলেন, আমি দু’চোখে একটু দেখে আসতে পেরেছি এটাই আমার সান্ত্বনা। তিনি সুস্থ হয়ে ফিরে আসুন, জাতির খেদমতে বাকি জিন্দেগিটা কাটাতে পারেন এই দোয়া করি।

 

  • শেয়ার করুন