২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১০:৫২

শিরোনাম
সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাট থেকে উদ্ধার দেড় হাজার বিলাসবহুল পণ্য গোপালগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ অপরাধ বদলীজনিত বিদায় সংবর্ধনা আলোচনা সভা অনুষ্ঠিত! জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৬০ ব্যক্তি গ্রেপ্তার, ১২ হাজারের বেশি ইয়াবা বড়ি উদ্ধার: ডিএমপি গোপালগঞ্জের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে ঝাড়ু দেয়ার কাজ করানো হয় সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদি পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ জেলার কর্মরত (পিবিআই) পরিদর্শক রূপকুমার বিদায় সংবর্ধনা মব সহিংসতায় ৬ মাসে ১৩৫ জনের মৃত্যু: বিসিআরএস-এর মানবাধিকার প্রতিবেদন ঝালকাঠির উন্নয়নে ৮০০ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে: ড. জিয়াউদ্দিন হায়দার

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন জাগ্রত পার্টির নেতৃবৃন্দ

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৫

  • শেয়ার করুন

নিজস্ব সংবাদদাতা ঃ 

তিন তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশের একমাত্র আপসহীন নেত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করে সৃষ্টিকর্তার দরবারে ফরিয়াদ করেছেন বাংলাদেশ জাগ্রত পার্টির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইকরামুল হক খান, উপদেষ্টা ও আনসারের সাবেক উপ-মহাপরিচালক ড. ফোরকান উদ্দিন আহাম্মদ, প্রেসিডিয়াম সদস্য কোটা সংস্কার আন্দোলনের রূপকার ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আবদুল অদুদ, মহাসচিব ও সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট অশোক কুমার ঘোষ ও মুখপাত্র কাজী শামসুল ইসলাম।

শনিবার ২৯ নভেম্বর এক বার্তায় নেতৃবৃন্দ বেগম জিয়াকে দেশের জাতীয়তাবাদী ধারার একমাত্র ও অন্যতম লড়াকু সৈনিক উল্লেখ করে বলেন, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের আদর্শে লালিত বিএনপিকে নেতৃত্ব দিয়ে খালেদা জিয়া বার বার দেশের ক্রান্তিলগ্নে গণতন্ত্রের অগ্রযাত্রায় অসামান্য অবদান ও সাহসী ভূমিকা রেখেছেন। জাগ্রত পার্টির নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া কখনও দেশ বিরোধী অপশক্তির সঙ্গে হাত না মিলিয়ে দেশের স্বধীনতা সার্বভৌমত্বের পক্ষে অতন্ত্র প্রহরী হিসেবে দল মত নির্বিশেষে সকলের কাছে পরিচিত। তিনি সবসময় আপসহীন থেকেছেন। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সারাজীবন কাজ করেছেন, জেল-জুলুম, হুলিয়া মাথায় নিয়ে দলকে নেতৃত্ব দিয়েছেন। আমরা এমন আপসহীন নেত্রী ও দেশে ঐক্যের প্রতীক মহিয়সী নারীর দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি।

ভিন্নমত প্রকাশের বাক স্বাধীনতাহীন ১৭ বছরে অন্যায় অবিচার ও নির্যাতন বিরোধী গণতান্ত্রিক আন্দোলন এবং জুলাই বিপ্লব উত্তর আগামীর বাংলাদেশ বির্নিমাণে খালেদা জিয়ার দিক নির্দেশনা খুবই জরুরি উল্লেখ করে বাংলাদেশ জাগ্রত পার্টির নেতৃবৃন্দ বলেন, সৃষ্টিকর্তার পরম দয়ায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দ্রুত আরোগ্য লাভ করে আবারো গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় তার যথাযোগ্য ভূমিকা রাখবেন বলে আমরা আশাবাদী।

 

  • শেয়ার করুন