১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,সকাল ৬:২১

শিরোনাম
যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৬ বাংকারযুক্ত প্রাসাদে অবস্থান বদল সৌদি যুবরাজের! সাবেক ২ সেনা কর্মকর্তা ৪ দিনের রিমান্ডে সিরাজগঞ্জে চিকিৎসাধীন নারীকে শ্লীলতাহানির অভিযোগ ওয়ার্ড বয়ের বিরুদ্ধে একাধিক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা ঘেরাও করে শিক্ষককে পিটুনি, আহত ৩ পুলিশ সদস্য মাল্টা ৫০০ টাকায় বিক্রি হওয়া গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন আবরার ফাহাদের পরিবারের সদস্যরা সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের সুরক্ষায় ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সরকার আলিয়া ধারার শিক্ষা ব্যবস্থাকে গুরুত্বের সঙ্গে দেখছে: ইআবি ভিসি

দিলীপ আগারওয়ালার সম্পদ অনুসন্ধানে বিভিন্ন দপ্তরে দুদকের চিঠি

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৫

  • শেয়ার করুন

জ্যেষ্ঠ প্রতিবেদক ঃ

ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ কুমার আগারওয়ালার সম্পদ অনুসন্ধানে ভূমি অফিসসহ বিভিন্ন দপ্তরের নথিপত্র চেয়ে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন এসব তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছেন।

দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বলেন, দিলীপ কুমার আগারওয়ালার বিরুদ্ধে জ্ঞাত আয়ের বাইরে ১১২ কোটি টাকার সম্পদ অর্জন এবং ৩৪টি ব্যাংক হিসাবে ৭৫৫ কোটি টাকার বেশি লেনদেনের অভিযোগে ইতোমধ্যেই মামলা করা হয়েছে। ওই মামলার তদন্তের অংশ হিসেবে দুদকের কর্মকর্তারা বিভিন্ন দপ্তরে দালিলিক প্রমাণের জন্য অভিযাচন পত্র পাঠিয়েছেন।

জানা যায়, আগারওয়ালার বিরুদ্ধে শত কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগেও তদন্ত চলছে। এর আগে গত ৮ অক্টোবর দুদক তার বিরুদ্ধে ১১২ কোটি টাকার অবৈধ সম্পদ এবং ৭৫৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা দায়ের করে।

এছাড়া গত বছরের ৩ সেপ্টেম্বর র‌্যাব তাকে গ্রেপ্তার করে। পরদিন আদালতে তোলা হলে তাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। একই দিন আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে বিভিন্ন হত্যা মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো হয়। এসব মামলায় নিম্ন আদালত ও উচ্চ আদালতে তার আইনজীবীরা জামিনের আবেদন করেন। সব কটি মামলায় জামিন পাওয়ার পর চলতি বছরের ১ অক্টোবর তিনি কারাগার থেকে মুক্তি পান বলে জানা গেছে।

  • শেয়ার করুন