২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ৩:৩৬

শিরোনাম
রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সাক্ষাৎ বৈশাখী ভাতা নিয়ে বড় দুঃসংবাদ পেল সরকারি চাকরিজীবীরা মানবতাবিরোধী অপরাধে জাফর ইকবালসহ ৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দেশের বিভিন্ন এলাকায় বিশেষ চেকপোস্টে ৬ জন গ্রেফতার আইনশৃঙ্খলা-উন্নয়ন নিয়ে হুইপ নিজানের মতবিনিময় সভায় সব দলের প্রতিনিধি গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আরও ৯ আসামি কারাগারে জিয়াউর রহমানকে সরাসরি গুলি করে হত্যা করেন কর্নেল মতিউর সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকা করা হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী

বিশ্বের বিভিন্ন বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে জিয়াউর রহমানের ওপর গবেষণা হয়

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৫

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক  ঃ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এমনই একজন রাষ্ট্রনায়ক, বিশ্বের বিভিন্ন দেশের বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে তার ওপর গবেষণা করা হয়। কেননা, একটি সার্বভৌম রাষ্ট্রের মৌলিক ভিত্তি তিনিই রচনা করেছিলেন। যা স্বাধীনতার পরপরই হওয়া উচিত ছিল।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে জিয়া পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপাচার্য বলেন, জিয়াউর রহমান স্বাধীন দেশের মধ্যেই আমলাতন্ত্র, সামরিক বাহিনী ও রাজনীতির মধ্যে একটা ভারসাম্য প্রতিষ্ঠা করেছিলেন। তিনি বাংলাদেশে উৎপাদনের রাজনীতি চালু করেছিলেন। তিনিই এই অঞ্চলের মানুষকে বাংলাদেশি জাতীয়তাবাদের পতাকাতলে ঐক্যবদ্ধ করে আমাদেরকে আত্ম-পরিচয়ের শক্তিতে বলীয়ান করেছিলেন।

জিয়াউর রহমানকে স্বাধীন, সার্বভৌম, সমৃদ্ধ বাংলাদেশের স্থপতি উল্লেখ করে উপাচার্য আরও বলেন, জিয়াউর রহমানই বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের জন্য বিশেষ সম্মান ও মর্যাদা এনে দিয়েছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশে সবার জন্য কথা বলার এবং রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। যার কারণে আমরা আজ স্বাধীনভাবে কথা বলতে পারছি।

অনুষ্ঠানে জিয়া পরিষদ জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি প্রফেসর ড. ফকির রফিকুল আলমের সভাপতিত্ব করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন– বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম।

অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন– জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন আহমেদ শিশিম, জিয়া পরিষদ, গাজীপুর জেলা শাখার সভাপতি মো. ইয়াকুব মিয়া, জিয়া পরিষদ, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর সরকার।

  • শেয়ার করুন