১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১১:৫৮

শিরোনাম
গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: স্থানীয় সরকারমন্ত্রী তিন মাসের মধ্যেই অপারেশন ক্লিনহার্ট অভিযান বাংলাদেশি গোয়েন্দাদের তথ্যে হাদি হত্যার প্রধান দুই আসামি ভারতে গ্রেপ্তার জ্বালানি তেলের ব্যাবহার স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের অভিযান মো. শহীদুল হাসানকে সচিব নিয়োগ : সঠিক সময়ে সঠিক মানুষ নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা আইনজীবী নির্বাচনে সভাপতি মো. শাহাদাৎ হোসেন এবং সাধারণ সম্পাদক মো. সোহেল আকন নির্বাচিত মধ্যরাতে ঢাকা পলিটেকনিকে ছাত্রদল–ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি, মিলছে ১৫ মার্চের টিকিট

সিলেট টেস্টে চালকের আসনে টাইগাররা

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৫

  • শেয়ার করুন

ক্রীড়া প্রতিবেদক ঃ

শান্ত-লিটনদের ঝড়ো ব্যাটিংয়ের পর শেষ বিকেলে বোলার-ফিল্ডারদের দৃঢ়তায় সিলেট টেস্টের তৃতীয় দিন শেষেই জয়ের সুবাতাস পাচ্ছে টাইগাররা। সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে ২ ম্যাচ সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে আইরিশদের চেয়ে এখনো ২১৫ রানে এগিয়ে আছে টাইগাররা। প্রথম ইনিংসে স্বাগতিকদের করা ৫৮৭ রানের জবাবে নিজেদের দ্বিতীয় ইনিংসে আইরিশদের সংগ্রহ ৫ উইকেটে ৮৬ রান।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে ২৮৬ রানে অল-আউট হয় সফরকারী আয়ারল্যান্ড। ফলে ইনিংস ব্যবধানে পরাজয় এড়াতে আগামীকাল ব্যাট হাতে দারুণ কিছু করে দেখাতে হবে আইরিশ লোয়ার অর্ডারকে। নিজেদের প্রথম ইনিংসে জয় এবং শান্তর দারুণ শতকে ৮ উইকেটে  ৫৮৭ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে টাইগাররা। আইরিশদের পক্ষে ম্যাথিউ হামফ্রেস ৫ উইকেট শিকার করলেও টাইগারদের রানের পাহাড় গড়া থেকে বিরত রাখতে পারেননি তরুণ এই স্পিনার।

উল্টো এদিন ঘরের মাঠে টেস্টে নিজেদের সর্বোচ্চ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ দল। পাশাপাশি নিজেদের টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশের টপ অর্ডারের ৪ ব্যাটারই পঞ্চাশোর্ধ রানের ইনিংস খেলেন। সাদমান ৮০, জয় ১৭১, মমিনুল ৮২ এবং শান্ত করেন ১০০ রান। ৫ নম্বরে নামা মুশফিক মাত্র ২৩ রানে আউট হলেও ৬ এ নামা লিটন খেলেন ৬০ রানের আক্রমণাত্মক এক ইনিংস।

৩য় সেশনের শুরুতে বাংলাদেশ দলের লিড যখন ৩০০ পেরোয়। ঠিক তখনি ইনিংস ঘোষণা করে দেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাট করতে নেমে দলীয় ১৪ রানে নাহিদ রানার বলে কেড কারমাইকেলের উইকেট হারায় আইরিশরা। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে পল স্টার্লিং এবং হ্যারি টেক্টর মিলে প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও শান্তের দারুণ এক থ্রোতে ৪৩ রান করা স্টার্লিং রান আউটের ফাঁদে পড়েন।

 

৬২ রানে দ্বিতীয় উইকেট হারানো আইরিশরা এরপর আর ছন্দ খুঁজে পায়নি। বরং হাসান মুরাদ আর তাইজুলের স্পিন ঘূর্ণিতে শেষ বিকেলে টপাটপ ৩ উইকেট হারিয়ে ৫ উইকেটে ৮৬ রান দিয়ে দিনের খেলা শেষ করে আইরিশরা। টাইগারদের পক্ষে অভিষিক্ত হাসান মুরাদ ২টি, তাইজুল ও নাহিদ রানা ১টি করে উইকেট সংগ্রহ করেন।

 

আগামীকাল সিলেটে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় টেস্টের ৪র্থ দিনের খেলা মাঠে গড়া

  • শেয়ার করুন