২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ১১:৪৯

শিরোনাম
রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সাক্ষাৎ বৈশাখী ভাতা নিয়ে বড় দুঃসংবাদ পেল সরকারি চাকরিজীবীরা মানবতাবিরোধী অপরাধে জাফর ইকবালসহ ৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দেশের বিভিন্ন এলাকায় বিশেষ চেকপোস্টে ৬ জন গ্রেফতার আইনশৃঙ্খলা-উন্নয়ন নিয়ে হুইপ নিজানের মতবিনিময় সভায় সব দলের প্রতিনিধি গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আরও ৯ আসামি কারাগারে জিয়াউর রহমানকে সরাসরি গুলি করে হত্যা করেন কর্নেল মতিউর সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকা করা হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী

সরকারি ২৭ কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৫

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদন ঃ

দেশের সরকারি ২৭টি কলেজে নতুন অধ্যক্ষ ও ৫টি কলেজে নতুন উপাধ্যক্ষ নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

আজ সোমবার (১০ নভেম্বর) মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ শাখা-২ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে শিক্ষা ক্যাডারের ৩২ কর্মকর্তাকে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ হিসেবে দেশের বিভিন্ন সরকারি কলেজে বদলি বা পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ময়মনসিংহ আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আব্দুল হামিদ, ফরিদপুরের সারদা সুন্দরী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক আব্দুল্লাহ আল মাতীন, চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের অধ্যক্ষ হিসেবে অধ্যাপক মো. আলাউদ্দিন আল-আজাদ ও উপাধ্যক্ষ হিসেবে অধ্যাপক মোহাম্মদ এমদাদ হোছাইন নিয়োগ পেয়েছেন।

এ ছাড়া খুলনার সরকারি ব্রজলাল কলেজের অধ্যক্ষ হিসেবে অধ্যাপক সাইফুল ইসলাম, ঢাকার সরকারি সংগীত কলেজের অধ্যক্ষ অধ্যাপক নাদিয়া সোমা সামাদ, খুলনা রূপসা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবদুল হামিদ, বগুড়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মতিউর রহমান, যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের অধ্যাপক এস. এম. শফিকুল ইসলাম, কুমিল্লা শিক্ষা বোর্ড সরকারি মডেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আবুল হোসেন, চট্টগ্রামের বোয়ালখালী স্যার আশুতোষ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. জয়নাল আবেদীন, লালমনিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবু ইমাম মো. রাশেদুন্নবী, চট্টগ্রামের সাতকানিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবু রায়হান মো. আশিকুর রহমান, গোপালগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক শাহ মো. ইকবাল হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে।

 

  • শেয়ার করুন