২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১০:৪৪

শিরোনাম
সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাট থেকে উদ্ধার দেড় হাজার বিলাসবহুল পণ্য গোপালগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ অপরাধ বদলীজনিত বিদায় সংবর্ধনা আলোচনা সভা অনুষ্ঠিত! জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৬০ ব্যক্তি গ্রেপ্তার, ১২ হাজারের বেশি ইয়াবা বড়ি উদ্ধার: ডিএমপি গোপালগঞ্জের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে ঝাড়ু দেয়ার কাজ করানো হয় সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদি পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ জেলার কর্মরত (পিবিআই) পরিদর্শক রূপকুমার বিদায় সংবর্ধনা মব সহিংসতায় ৬ মাসে ১৩৫ জনের মৃত্যু: বিসিআরএস-এর মানবাধিকার প্রতিবেদন ঝালকাঠির উন্নয়নে ৮০০ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে: ড. জিয়াউদ্দিন হায়দার

ঢাকা-৫ আসনে বিএনপির প্রার্থী নবী উল্লাহ নবী

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৫

  • শেয়ার করুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এতে ঢাকা আসনে ধানের শীষ প্রতীকে লড়বেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী

নবী উল্লাহ নবী।

নিজস্ব প্রতিবেদক ঃ

সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব প্রার্থীর নাম ঘোষণা করেন।
ঘোষিত তালিকা অনুযায়ী, ঢাকার বেশ কয়েকটি আসনে প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়েছে। তবে কিছু আসন এখনো খালি রাখা হয়েছে।

ঢাকা-১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার আবু আশফাক; ঢাকা-২ আসনে আমানউল্লাহ আমান; ঢাকা-৩ আসনে গয়েশ্বর চন্দ্র রায়; ঢাকা-৪ আসনে তানভীর আহমেদ রবিন; ঢাকা-৫ আসনে নবী উল্লাহ নবী এবং ঢাকা-৬ আসনে ইশরাক হোসেন মনোনয়ন পেয়েছেন। ঢাকা-৭, ঢাকা-৯ ও ঢাকা-১০ আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি।

এ ছাড়া ঢাকা-১১ আসনে এম এ কাইয়ুম, ঢাকা-১২ আসনে সাইফুল আলম নীরব, ঢাকা-১৪ আসনে সানজিদা তুলি, ঢাকা-১৫ আসনে শফিকুল ইসলাম খান, ঢাকা-১৬ আসনে আমিনুল হক এবং ঢাকা-১৯ আসনে ডা. দেওয়ান মো. সালাউদ্দিন প্রার্থী হয়েছেন।

ঢাকা-১৩, ঢাকা-১৭, ঢাকা-১৮ ও ঢাকা-২০ আসনে এখনো প্রার্থী ঘোষণা করা বাকি রয়েছে।

 

  • শেয়ার করুন