১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সকাল ১১:১৪

শিরোনাম
গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: স্থানীয় সরকারমন্ত্রী তিন মাসের মধ্যেই অপারেশন ক্লিনহার্ট অভিযান বাংলাদেশি গোয়েন্দাদের তথ্যে হাদি হত্যার প্রধান দুই আসামি ভারতে গ্রেপ্তার জ্বালানি তেলের ব্যাবহার স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের অভিযান মো. শহীদুল হাসানকে সচিব নিয়োগ : সঠিক সময়ে সঠিক মানুষ নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা আইনজীবী নির্বাচনে সভাপতি মো. শাহাদাৎ হোসেন এবং সাধারণ সম্পাদক মো. সোহেল আকন নির্বাচিত মধ্যরাতে ঢাকা পলিটেকনিকে ছাত্রদল–ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি, মিলছে ১৫ মার্চের টিকিট

টেস্ট ক্রিকেট থেকে বিরতিতে আইয়ার

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৫

  • শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক : ভারতের মিডল অর্ডার ব্যাটার শ্রেয়াস আইয়ার টেস্ট ও প্রথম শ্রেণির ক্রিকেট থেকে সাময়িক বিরতির সিদ্ধান্ত নিয়েছেন। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইকে তিনি অনুরোধ করেছেন, যেন তাকে লাল বলের ক্রিকেট থেকে কিছুদিনের জন্য দূরে থাকার অনুমতি দেওয়া হয়, যাতে নিজের ফিটনেস নিয়ে কাজ করতে পারেন।

টেস্ট ও প্রথম শ্রেণির ক্রিকেট থেকে কিছুদিনের জন্য বিরতি নিতে চান শ্রেয়াস আইয়ার। ভারতের এই মিডল অর্ডার ব্যাটার বিসিসিআই’কে অনুরোধ করেছেন, যেন তাকে সাময়িকভাবে লাল বলের ক্রিকেট থেকে দূরে থাকার অনুমতি দেয়া হয় এবং নিজের ফিটনেস পুনর্গঠনের দিকে মনোযোগ দিতে পারেন।

তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়া ‘এ’ দলেরবিপক্ষে চারদিনের ম্যাচ থেকে নাম প্রত্যাহারের পর। ম্যাচটিতে ভারতীয় দলের অধিনায়কত্ব করার কথা ছিল তার। লখনৌয়ে প্রথম ম্যাচটি খেলার পর তিনি ভারতের ক্রিকেট বোর্ডকে অনুরোধ জানান এবং প্রধান নির্বাচক অজিত আগারকারের সঙ্গেও কথা বলেন।

দুলীপ ট্রফিতে খেলার সময় শারীরিক অস্বস্তি বোধ করাই এই বিরতির মূল কারণ বলে জানা গেছে। পশ্চিমাঞ্চলের বিপক্ষে খেলার সময় অস্বস্তি টের পান তিনি, যা পরবর্তীতে ‘এ’ দলের হয়ে প্রথম ম্যাচটি খেলার সময়ও পুনরাবৃত্তি হয়। ম্যাচ শেষে তিনি বিসিসিআইয়ের ফিজিও এবং ভারত ‘এ’-এর কোচ ঋষিকেশ কানিতকরের সঙ্গে কথা বলেন এবং তারপর বিসিসিআইকে চিঠি লিখে লখনৌ থেকে মুম্বাই ফেরেন।

২০২৩ সালে আইয়ার পিঠে অস্ত্রোপচার করিয়েছিলেন। তবে তিনি এখনই টেস্ট ক্যারিয়ার শেষ করার কথা ভাবছেন না। বোর্ডের এক সূত্র জানায়, ‘সে শুধু বিরতি চাইছে। ফিটনেস নিয়ে কাজ করার পর লাল বলের ক্রিকেটে নতুনভাবে ফিরবে।’ ফলে আসন্ন মৌসুমে তার মুম্বাইয়ের হয়ে রঞ্জি ট্রফি মিস করার সম্ভাবনা প্রবল। আইয়ার এ পর্যন্ত ১৪টি টেস্ট ও ৭০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন, যার বেশিরভাগ মুম্বাইয়ের হয়ে।

তবে সাদা বলের ক্রিকেট চালিয়ে যেতে চান আইয়ার। অস্ট্রেলিয়া সফরের ওয়ানডে সিরিজে তিনি অটোচয়েজ হিসেবেই দলে থাকবেন বলে আশা করা হচ্ছে। এমনকি টি২০ দলে ডাক পেলেও অবাক করার মতো কিছু হবে না। ভারত ১৯ অক্টোবর থেকে ৮ নভেম্বরের মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি২০ খেলবে।

  • শেয়ার করুন