প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৬
জেলা প্রতিনিধি :
খুলনায় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং ব্যবস্থাপনা পরিকল্পনা বিভাগের নবনির্মিত অফিস ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক জনাব মোঃ আমীর হোসাইন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক এবং ‘সুন্দরবন সুরক্ষা (২য় সংশোধিত) প্রকল্প’-এর প্রকল্প পরিচালক জনাব ইমরান আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, খুলনার বিভাগীয় বন কর্মকর্তা জনাব নির্মল কুমার পাল; ব্যবস্থাপনা পরিকল্পনা বিভাগ, খুলনার বিভাগীয় বন কর্মকর্তা জনাব জি. এম রফিক আহমেদ এবং সুন্দরবন পশ্চিম বন বিভাগ, খুলনার বিভাগীয় বন কর্মকর্তা জনাব এ জেড এম হাছানুর রহমান।
অনুষ্ঠানে বন অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ নির্মাণ ও পরামর্শক প্রতিষ্ঠান ‘নেক্সট ডোর কনসালটেন্ট লিমিটেড’-এর সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই অফিস ভবনটি ‘সুন্দরবন সুরক্ষা প্রকল্প’-এর অর্থায়নে বাস্তবায়িত হয়েছে। ভবনটি নির্মাণে বিশেষ অবদান ও সার্বিক সহযোগিতার জন্য তৎকালীন প্রকল্প পরিচালক জনাব মিহির কুমার দো এবং বর্তমান প্রকল্প পরিচালক জনাব ইমরান আহমেদসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।