১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ১২:৪৬

শিরোনাম
রাজধানীর শাহজাদপুরে তিন ককটেল বিস্ফোরণ, পালাতে গিয়ে আটক ৩ আগামী ১৯ নভেম্বর লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী কানাডায় আইকাও সম্মেলনে বাংলাদেশের নেতৃত্বে বিমানমন্ত্রী গোপালগঞ্জে নতুন ডিসি ও এসপি টুঙ্গিপাড়ায় দুই বছর পর খুললো বঙ্গবন্ধুর সমাধি ও আওয়ামীলীগের কার্যালয় জজ মিয়ার নাটক পূর্বের আওয়ামী লীগের খোলস বদলে বিএনপি নেতা ; পূর্বাচল সাম্রাজ্যের অঘোষিত ডন গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ, খোলা হলো জেলা কার্যালয়ের তালা বন অধিদপ্তরে ‘জীনের বাদশা” আমীর হোসাইন চৌধুরী ও ১০ কুতুবের সিন্ডিকেট: দুর্নীতির জাল এবং পদোন্নতি বাণিজ্যের আদ্যোপান্ত ২৪-এর গণঅভ্যুত্থানে সামরিক বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে:স্পিকার

একদিনের ব্যবধানে টুঙ্গিপাড়ায় বিএনপির আরও দুই নেতার পদত্যাগ

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৬

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইউনিয়ন বিএনপির দুই নেতা সংবাদ সম্মেলন করে দল থেকে পদত্যাগ করেছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আনিস লস্করের বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁরা আনুষ্ঠানিকভাবে বিএনপি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

পদত্যাগকারী দুজন হলেন কুশলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য আনিস লস্কর পিতা: রকিব লস্কর এবং একই ওয়ার্ডের মো. বাবোর মোল্লা পিতা: সামসু মোল্লা। উভয়ের বাড়ি রামচন্দ্রপুর গ্রামে।

সংবাদ সম্মেলনে লিখিত ও মুখে বক্তব্যে আনিস লস্কর বলেন, আমরা আজীবন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। কিন্তু গত ৫ আগস্টের পর আমার ছেলেপেলেদের বিরুদ্ধে এনসিপির মামলা, মার্ডার মামলা ও জেলানি সাহেবের বাড়ি ভাঙচুরের মামলা দিয়ে জর্জরিত করে ফেলা হয়। পাশাপাশি বিভিন্ন স্থান থেকে আমার পরিবারকে নানা ধরনের হুমকি দেওয়া হয়।

তিনি আরও বলেন, পরিস্থিতির শিকার হয়ে এবং কুলকিনারা না পেয়ে চরম ভয়ে আমি বিএনপিতে যোগ দিয়েছিলাম। কিন্তু বিএনপিতে যোগ দেওয়ার পর থেকে এ দলের কর্মকাণ্ড ও কার্যকলাপ আমার কাছে মোটেও ভালো লাগেনি। তাই আমি সজ্ঞানে ও স্বইচ্ছায় আজকের পর থেকে বিএনপি থেকে পদত্যাগ করছি। আগামীতে আমি আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত থাকব না। এ সময় তিনি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেন।

 

সংবাদ সম্মেলনে অপর পদত্যাগকারী মো. বাবোর মোল্লা বলেন, আমাকে নানা ধরনের ভয়ভীতি প্রদর্শন করা হয়েছিল। সেই ভয়ে বাধ্য হয়ে আমি বিএনপিতে যোগ দিয়েছিলাম। আজ আমি সম্পূর্ণ সজ্ঞানে ও স্বইচ্ছায় বিএনপি থেকে পদত্যাগ করছি। স্থানীয় সংবাদকর্মীদের উপস্থিতিতে এই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

  • শেয়ার করুন