৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১১:৫০

শিরোনাম
সিভিল এভিয়েশনের কর্মকর্তা আমির হোসেনের ২০০ কোটি টাকার উপরে অবৈধ সম্পদ, চান্দনাতেই শত কোটি টাকার সাম্রাজ্য: নেপথ্যে লাগেজ কাটা ও স্বর্ণ চোরাচালান পুলিশে বড় রদবদল, এসআরবির ডিজি ফারুক, শিল্প পুলিশের প্রধান ইসরাইল সবাইকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের বিমানের দাম্মামগামী ফ্লাইট পরিচালনায় নতুন তারিখ নির্ধারণ ২ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত ? রাষ্ট্রের উন্নয়নে দক্ষ, সৎ ও নিরপেক্ষ জবাবদিহিমূলক আমলাতন্ত্র অপরিহার্য তাহসিফের মৃত্যু ঘিরে তদন্তে নতুন মোড়, কে সেই রহস্যময় তরুণী ? প্রথম ইউনিটে ‘পাওয়ার স্টার্টআপ স্টেজ-সি’ শুরু জাপানে চার দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

পুলিশে বড় রদবদল, এসআরবির ডিজি ফারুক, শিল্প পুলিশের প্রধান ইসরাইল

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৬

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

পুলিশের গুরুত্বপূর্ণ কয়েকটি পদে রদবদল করেছে সরকার। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি, সাবেক র‌্যাব) মহাপরিচালক (ডিজি) করা হয়েছে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদকে। অন্যদিকে, শিল্প পুলিশের প্রধানের দায়িত্ব পেয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার অতিরিক্ত আইজিপি ইসরাইল হাওলাদার।

মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, এসআরবির বর্তমান মহাপরিচালক আহসান হাবীব পলাশকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি করা হয়েছে। হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদকে দেওয়া হয়েছে এসআরবির মহাপরিচালকের দায়িত্ব।

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মো. সায়েদুর রহমানকে হাইওয়ে পুলিশের প্রধান করা হয়েছে। শিল্প পুলিশের অতিরিক্ত আইজিপি গাজী জসীম উদ্দিনকে বদলি করা হয়েছে পুলিশ টেলিকম সংস্থায়।

এ ছাড়া রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার এবং রেলওয়ে পুলিশের ডিআইজি মীর আশরাফ আলীকে রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

 

  • শেয়ার করুন