১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ৪:২৫

শিরোনাম
যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৬ বাংকারযুক্ত প্রাসাদে অবস্থান বদল সৌদি যুবরাজের! সাবেক ২ সেনা কর্মকর্তা ৪ দিনের রিমান্ডে সিরাজগঞ্জে চিকিৎসাধীন নারীকে শ্লীলতাহানির অভিযোগ ওয়ার্ড বয়ের বিরুদ্ধে একাধিক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা ঘেরাও করে শিক্ষককে পিটুনি, আহত ৩ পুলিশ সদস্য মাল্টা ৫০০ টাকায় বিক্রি হওয়া গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন আবরার ফাহাদের পরিবারের সদস্যরা সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের সুরক্ষায় ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সরকার আলিয়া ধারার শিক্ষা ব্যবস্থাকে গুরুত্বের সঙ্গে দেখছে: ইআবি ভিসি

মোহাম্মদপুরে ব্যবসায়ী ও তার ছেলেকে গুলি করে হত্যাচেষ্টা

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৬

  • শেয়ার করুন

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি :

‎‎রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় কাঁচামাল ব্যবসায়ী সুমন আলী (৪৫) ও তার ছেলে ফাহিমকে (২৫) গুলি ও ছুরিকাঘাত করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে মোহাম্মদপুরের মো. বাসস্ট্যান্ড সংলগ্ন ফলপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। আহত বাবা ও ছেলে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

‎‎আহত সুমন আলীর গ্রামের বাড়ি বিক্রমপুরের রাজাবাড়ী দিঘিরপাড় এলাকায়। তিনি পরিবার নিয়ে রাজধানীর বসিলা ৪০ ফুট গার্ডেন সিটি এলাকায় বসবাস করেন। তার বাবার নাম হোসেন আলী।

‎‎আহত ফাহিমের ভাষ্য, ঘটনার সময় রাতে তিনি তাদের কাঁচামালের দোকানে বসা ছিলেন। এ সময় মুখ ও মাথায় মাস্ক, রুমাল ও ক্যাপ পরা ছয়জন দুর্বৃত্ত অতর্কিতে তাদের ওপর হামলা চালায়। হামলাকারীদের হাত থেকে বাঁচতে ফাহিম দৌড়ে পালানোর চেষ্টা করলে তারা তার পেটের ডান পাশে ছুরিকাঘাত করে।

‎‎দূর থেকে ছেলের ওপর হামলার ঘটনা দেখতে পেয়ে সুমন আলী তাকে বাঁচাতে দৌড়ে এগিয়ে যান। এ সময় তিনি হামলাকারীদের একজনকে জাপটে ধরেন। পরে দুর্বৃত্তরা সুমন আলীর বাম পায়ের হাঁটুর নিচে গুলি করে পালিয়ে যায় বলে অভিযোগ করেছেন ফাহিম।

‎‎ফাহিমের অভিযোগ, হামলাকারীরা ‘সাজ্জাদ গ্রুপ’-এর সদস্য। ছয়জনের মধ্যে মুন্না (২৬), রাব্বি (২৬) ও মনির হোসেন নামে কয়েকজনকে তারা শনাক্ত করতে পেরেছেন বলে জানান তিনি।

‎‎হামলার পেছনে পূর্বশত্রুতার বিষয়টি উল্লেখ করে ফাহিম বলেন, গত মাসে ফরহাদ নামে তার এক মামা খুন হন। ওই হত্যাকাণ্ডের ঘটনায় তার বাবা গণমাধ্যমের সামনে কথা বলেছিলেন। ফাহিমের ধারণা, ওই ঘটনার ক্ষোভ ও পূর্বশত্রুতার জের ধরেই তাদের ওপর এ হামলা চালানো হয়েছে।

‎‎ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মোহাম্মদপুরে সংঘটিত এ ঘটনায় আহত দুজনই বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

 

  • শেয়ার করুন