৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,ভোর ৫:০৮

শিরোনাম
একাধিক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা ঘেরাও করে শিক্ষককে পিটুনি, আহত ৩ পুলিশ সদস্য মাল্টা ৫০০ টাকায় বিক্রি হওয়া গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন আবরার ফাহাদের পরিবারের সদস্যরা সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের সুরক্ষায় ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সরকার আলিয়া ধারার শিক্ষা ব্যবস্থাকে গুরুত্বের সঙ্গে দেখছে: ইআবি ভিসি দুর্নীতির সিন্ডিকেট ভেঙে দিতে সাব- রেজিস্ট্রারদের লটারিতে বদলি চাহিদার তুলনায় দ্বিগুণ খাদ্য মজুদ রয়েছে :খাদ্যমন্ত্রী জামুকার নতুন ডিজি মোস্তফা জামান নতুন কারা মহাপরিদর্শক আনোয়ারুল কবীর

বন্দরে দুর্গোৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৬

  • শেয়ার করুন

মাহফুজ জাহিদ :

নারায়ণগঞ্জ বন্দরে আসন্ন শারদীয় দুর্গোৎসব  শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর-বন্দর আসনের সংসদ সদস্য এড. আবুল কালাম

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিবানী সরকারের সভাপতিত্বে সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভুমি) মো. সাদরুল আলম,মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. আলাউল কবির দীপু,থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন,বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ, নৌ পুলিশের পরিদর্শক হাসান জামিল খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এরশাদ হোসেন,ফায়ার সার্ভিসের কর্মকর্তা সঞ্জয় খান, পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ও তুলশী ঘোষ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আবুল কালাম সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।এখানে সকল ধর্মের মানুষের সহাবস্থানের পাশাপাশি একে অপরের সঙ্গে সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রেখে আসছেন।কোনো অপশক্তি যেন আমাদের এই অটুট বন্ধন বিনস্ট করতে না পারে সেদিকে সবাইকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।আসন্ন দুর্গোৎসব নির্বিঘ্ন ও উৎসবমুখর করতে সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা এবং আন্তরিক সহায়তা কামনা করেন তিনি।

সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মোট ২৯ টি পুজামন্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন দুর্গাপূজা চলাকালীন সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, প্রতিটি পূজা মণ্ডপের নিরাপত্তা জোরদারের পাশাপাশি  উৎসবটিকে আনন্দমুখর ও উৎসবমুখর করে তুলতে বিভিন্ন নীতিনির্ধারণী বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় বক্তারা সম্প্রীতির মেলবন্ধন বন্দরে নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

  • শেয়ার করুন