১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ৩:১২

শিরোনাম
গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ, খোলা হলো জেলা কার্যালয়ের তালা বন অধিদপ্তরে ‘জীনের বাদশা” আমীর হোসাইন চৌধুরী ও ১০ কুতুবের সিন্ডিকেট: দুর্নীতির জাল এবং পদোন্নতি বাণিজ্যের আদ্যোপান্ত ২৪-এর গণঅভ্যুত্থানে সামরিক বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে:স্পিকার দুদকের নতুন মহাপরিচালক মোরশেদ আলম; পরিচালক পদে ৭ কর্মকর্তার পদোন্নতি তুরস্কের আন্তালিয়ায় কপ৩১ শীর্ষ সম্মেলন: প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যস্ত দিন ও চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক সারের ডিলারশিপে অনিয়ম: সংসদে হইচই ও মন্ত্রীর জবাব ঢাকার বস্তির ৮৯ শতাংশ পরিবার বহুমাত্রিক দারিদ্র্যের শিকার নিউমোনিয়ায় দেশে প্রতিদিন ৭৩ শিশুর মৃত্যু: স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী

পুলিশ পরিচয়ে রিকশার গ্যারেজে চাঁদা দাবি, পরে পুলিশের হাতে ধরা

প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৬

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

পুলিশ পরিচয়ে ব্যাটারিচালিত রিকশার একটি গ্যারেজে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করেছিলেন চার ব্যক্তি। স্থানীয়দের সন্দেহ হলে তাঁরা পুলিশ ডাকেন। ঘটনাস্থলে গিয়ে পুলিশ জানতে পারে, ওই চারজনের কেউ পুলিশের সদস্য নন। ভুয়া পরিচয় দিয়েছিলেন। চারজনকেই আটক করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায়, রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায়। আটক হওয়া ব্যক্তিরা হলেন মো. পারভেজ মুন্সী (৩২), মো. ইমরান হোসেন (৩৮), মো. জুনায়েদ হোসেন কুরবান (২৭) ও মো. আসিফ ইসলাম (৩৩)।

মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, আটক চারজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।

যাত্রাবাড়ী থানা-পুলিশের বরাত দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে যাত্রাবাড়ী এলাকায় একটি রিকশার গ্যারেজে গিয়ে ওই চারজন নিজেদের পুলিশ বলে পরিচয় দেন। গ্যারেজে চোরাই অটোরিকশা রয়েছে দাবি করেন। এরপর তাঁরা মালিকের কাছে ৩০ হাজার টাকা চান।

পুরো বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয় লোকজন যাত্রাবাড়ী থানায় খবর দেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজনের পরিচয় যাচাই করে। জানা যায়, তাঁরা কেউই পুলিশ সদস্য নন। পরে রাত সাড়ে সাতটার দিকে তাঁদের আটক করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

  • শেয়ার করুন