২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ৩:৩৯

শিরোনাম
রাজনীতিকে রাজনীতিবিদ ও মেধাবীদের হাতে ফিরিয়ে আনতে সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বান ডিএসসিসি প্রশাসকের ভাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে সর্দারসহ ৮ ডাকাত গ্রেফতার স্বজন হারানোর আর্তনাদ: প্রকাশ্যে ঘাতকদের অপকর্ম, পুলিশি নিষ্ক্রিয়তায় চরম ক্ষোভ ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, দুদকের অভিযান শাহজালাল বিমানবন্দরে যাত্রী হয়রানি চরমে পৌছেছে ! বগুড়ায় জেলা জজের যোগদানের দিনেই এজলাসে হট্টগোল, আইনজীবীদের মানববন্ধন • অফিসিয়াল মোবাইল নম্বর: +৮৮০১৩১৩৪১৯৪১৫ প্রবাসীদের স্থানীয় সরকার নির্বাচনে ভোটাধিকার নিশ্চিত করে তফসিল ঘোষণার দাবিতে সিইসিকে স্মারকলিপি দিয়েছে লেবার পার্টি রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সাক্ষাৎ বৈশাখী ভাতা নিয়ে বড় দুঃসংবাদ পেল সরকারি চাকরিজীবীরা

৪০ মিনিটের ব্যবধানে ঢাকা মেডিকেলে আনা দুই কারাবন্দীর মৃত্যু

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৬

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক  ঃ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাত্র ৪০ মিনিটের ব্যবধানে দুই কারাবন্দীর মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেলে তাঁদের মৃত্যু হয়।

মারা যাওয়া দুই বন্দী হলেন পরশ তালুকদার (৩৫) ও স্বপন চন্দ্র দাস (৫৯)। তাঁরা দুজনই কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন।

কারা সূত্র জানায়, অসুস্থ হয়ে পড়লে কারারক্ষী আতিয়ার শেখসহ কয়েকজন সদস্য আজ বিকেলে পরশ তালুকদারকে কারা কর্তৃপক্ষের নির্দেশে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকেল ৪টা ৪০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পরশ তালুকদার রাজধানীর নয়াপল্টন এলাকার লিয়াকত আলীর ছেলে। পল্টন মডেল থানার একটি মামলায় তাঁর সাজা হয়েছিল এবং আরেকটি মামলা বিচারাধীন ছিল।

এদিকে অসুস্থতার কারণে স্বপন চন্দ্র দাসকে ২৩ সেপ্টেম্বর কেরানীগঞ্জ কারাগার থেকে এনে ঢাকা মেডিকেলের ২১৭ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেল ৫টা ২০ মিনিটে তিনি মারা যান। স্বপন নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার সুধীরচন্দ্র দাসের ছেলে। তবে তিনি কোন মামলায় বন্দী ছিলেন, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সেলিম হোসেন দুই বন্দীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

 

  • শেয়ার করুন