২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ৩:৪৪

শিরোনাম
রাজনীতিকে রাজনীতিবিদ ও মেধাবীদের হাতে ফিরিয়ে আনতে সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বান ডিএসসিসি প্রশাসকের ভাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে সর্দারসহ ৮ ডাকাত গ্রেফতার স্বজন হারানোর আর্তনাদ: প্রকাশ্যে ঘাতকদের অপকর্ম, পুলিশি নিষ্ক্রিয়তায় চরম ক্ষোভ ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, দুদকের অভিযান শাহজালাল বিমানবন্দরে যাত্রী হয়রানি চরমে পৌছেছে ! বগুড়ায় জেলা জজের যোগদানের দিনেই এজলাসে হট্টগোল, আইনজীবীদের মানববন্ধন • অফিসিয়াল মোবাইল নম্বর: +৮৮০১৩১৩৪১৯৪১৫ প্রবাসীদের স্থানীয় সরকার নির্বাচনে ভোটাধিকার নিশ্চিত করে তফসিল ঘোষণার দাবিতে সিইসিকে স্মারকলিপি দিয়েছে লেবার পার্টি রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সাক্ষাৎ বৈশাখী ভাতা নিয়ে বড় দুঃসংবাদ পেল সরকারি চাকরিজীবীরা

কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৬

  • শেয়ার করুন

রফিকুল  ইসলাম( সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ সদর উপজেলার কোরবান নগর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. আবুল কালাম সাধারণ মানুষের সাথে জনসংযোগ ও মতবিনিময় শুরু করেছেন।

নির্বাচনকে কেন্দ্র করে সম্প্রতি ইউনিয়নের হাসনবাহার  গ্রামে এক সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গ্রামের  সাবেক মেম্বার মানিক  মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্থানীয় নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সভায় চেয়ারম্যান পদপ্রার্থী মো. আবুল কালাম বলেন, কোরবান নগর ইউনিয়নের সর্বস্তরের মানুষের মতামত, ভালবাসা ও সমর্থন নিয়ে আমি আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই।

অবহেলিত এই ইউনিয়নের সর্বস্তরের মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে জনসেবায় আত্মনিয়োগ করাই আমার মূল লক্ষ্য। জনগণের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটিয়ে সবাইকে সাথে নিয়ে একটি সুন্দর, আধুনিক ও সমৃদ্ধ কোরবান নগর ইউনিয়ন পরিষদ গঠন করতে চাই। তিনি আগামী নির্বাচনে সবার ঐক্যবদ্ধ সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাসনবাহার  গ্রামের স্থানীয় সামাজিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ, হাসনবাহার মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুস সোবহান, মো:আয়ুব আলি

সামসুল মিয়া,মঈন উদ্দিন,    আবুল মিয়া,   ইউসুব আলি,  ফারুক মিয়া, সৈকত আলী  কালাই মিয়া, সোওয়াব আলি, সফর আলি,  ঈমান আলি,  সহ ইউনয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় উপস্থিত বক্তারা এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে যোগ্য নেতৃত্ব নির্বাচনের ওপর গুরুত্ব আরোপ করেন।

  • শেয়ার করুন