২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,দুপুর ২:৪৭

শিরোনাম
ঘুসের হাট বসানো সেই সানজিদা ও সুরাইয়া প্রত্যাহার, চালক বরখাস্ত ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের জেরে আইজিপির অপসারণ চাইল এনসিপি সন্ত্রাসমুক্ত ও সুশাসনের বাংলাদেশ: ত্যাগী কর্মীদের অধিকার রক্ষা জরুরি ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যান ভাঙচুর হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্সে মিলল ৮৮ লাখ টাকা জেলা প্রতিনিধি : উন্নত দেশগুলোকে জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড়, যে নাম হতে পারে মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে কাজ ত্বরান্বিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর আজ খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঘুসের হাট বসানো সেই সানজিদা ও সুরাইয়া প্রত্যাহার, চালক বরখাস্ত

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৬

  • শেয়ার করুন

জেলা প্রতিনিধি :

বরিশালের উজিরপুর উপজেলা ভূমি অফিসে ঘুস গ্রহণ ও নানা অনিয়মের অভিযোগের পর দুই কর্মচারীকে প্রত্যাহার করে বরিশালে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে এক গাড়িচালককে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত ২৫ অক্টোবর এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

প্রত্যাহার হওয়া দুজন হলেন—শিকারপুর ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক সানজিদা এবং সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সার্টিফিকেট সহকারী সুরাইয়া আক্তার। তাদের বরিশালে সংযুক্ত করা হয়েছে।

অন্যদিকে এসিল্যান্ড কার্যালয়ের গাড়িচালক রাসেল মৃধাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা ও সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা।

এর আগে শিকারপুর ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক সানজিদার বিরুদ্ধে ঘুস গ্রহণ ও নানা অনিয়মের অভিযোগে দেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। ‘শিকারপুর ইউনিয়ন ভূমি অফিসে সানজিদার ঘুসের হাট—জিম্মি সেবাপ্রত্যাশীরা’ শিরোনামে প্রকাশিত ওই সংবাদে ভূমি অফিসে সেবা নিতে আসা মানুষের ভোগান্তি ও অনিয়মের অভিযোগ তুলে ধরা হয়।

এছাড়া সার্টিফিকেট সহকারী সুরাইয়া আক্তারের বিরুদ্ধে ঘুস লেনদেনের অভিযোগসংক্রান্ত একটি ভিডিও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। ঘুস লেনদেনের ভিডিও ধারণ করায় এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগও ওঠে।

এসব অভিযোগ ও সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে। এর পরিপ্রেক্ষিতে গত ২৫ অক্টোবর জারি করা আদেশে সানজিদা ও সুরাইয়া আক্তারকে বরিশালে সংযুক্ত করা হয় এবং গাড়িচালক রাসেল মৃধাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।

 

 

  • শেয়ার করুন