প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৬
নারায়ণগঞ্জ প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জ বন্দর উপজেলা প্রশাসন থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু পরীক্ষার কিট হস্তান্তর করা হয়েছে।নির্বাহী অফিসার (ইউএনও) শিবানী সরকার নিজ কার্যালয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. রাজিউর রহমানের কাছে এসব কিট হস্তান্তর করেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল হতে এসব কিট সরবরাহ করা হয়।
ইউএনও শিবানী সরকার জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেকক্সে ডেঙ্গুরোগীদের রোগ নির্ণয়ের সুবিধার্থে ২১০০ টি ডেঙ্গু টেস্ট কিট( NS1 and IgG+ IgM) প্রদান করার পাশাপাশি এর সঠিক ব্যাবহার নিশ্চিত করতে সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডা. রাজিউর রহমান উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এসব কিট প্রদান করায় ধন্যবাদ জানিয়ে বলেন, আগত রোগীদের সুবিধার্থে ডেঙ্গু পরীক্ষায় কিট গুলো ব্যাবহার করা হবে।