প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৬
নিজস্ব প্রতিনিধি :
রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তের গুলিতে মারুফ ওরফে দুখু মিয়া (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ধলপুর ওয়াসার গেট সিটি করপোরেশনের ময়লার গাড়ি রাখার গ্যারেজে ঘটনাটি ঘটে।
মুমূর্ষু অবস্থায় স্বজনেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত পৌনে ৮টার দিকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে নিহত মারুফের খালাতো বোন বিথী আক্তার জানান, মারুফ মা সেলিনা বেগমকে নিয়ে ধলপুর সিটি পল্লীতে থাকতেন। এক বছর আগে মিম আক্তার নামে এক মেয়ের সঙ্গে বিয়ে হয় মারুফের। মারুফের বাবা আব্দুর রশীদ অনেক আগেই মারা গেছেন। মারুফ দয়াগঞ্জে অ্যালুমিনিয়াম পাতিল কারখানায় কাজ করতেন। তিন ভাই ও এক বোনের মধ্যে মারুফ ছিলেন ছোট।