২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,সন্ধ্যা ৭:০৫

৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গাছ লাগিয়ে সবুজ বিরামপুরের বার্তা স্বেচ্ছাসেবক দলের

প্রকাশিত: আগস্ট ২১, ২০২৬

  • শেয়ার করুন

মোঃ ইব্রাহীম মিঞা,বিরামপুর বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের বিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল। প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দিনব্যাপী বিরামপুর উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন স্থানে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নিয়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। একই সঙ্গে পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগানো এবং রোপণ করা গাছের পরিচর্যার ওপর গুরুত্বারোপ করা হয়।

 

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিরামপুর পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সহ-সভাপতি সায়হাম আশরাফ মতি, পৌর যুবদলের সদস্য সচিব পলাশ বিন আশরাফী, জেলা বিএনপির সদস্য মহাসিন আলী রাজু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুর রহমান দুলাল, সদস্য সচিব তাজুল ইসলাম চৌধুরী ওমি, যুগ্ম আহ্বায়ক ইস্তিয়াক আহমেদ ইমন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুর রব তোতা, সদস্য সচিব আরিফুর রহমান রাসেল এবং যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম।

 

এছাড়াও পৌর ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ারুল কবির স্বপন, মুকুন্দপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মতিন, জয়, নাহিদ হাসান, শিহাবসহ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না থেকে রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তারা।

তারা আরও বলেন, রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে নেতাকর্মীদের সম্পৃক্ত হওয়া প্রয়োজন। পরিবেশ সুরক্ষায় দলীয় নেতাকর্মীসহ সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। একটি গাছ রোপণ শুধু একটি চারাকে বড় করা নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সুন্দর পরিবেশ তৈরিতে অবদান রাখা।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মধ্য দিয়ে ‘জাতীয়তাবাদ, সেবা, ঐক্য ও প্রগতি’র চেতনায় পরিবেশ রক্ষা ও সামাজিক দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন নে

  • শেয়ার করুন