প্রকাশিত: আগস্ট ১১, ২০২৬
বিশেষ প্রতিনিধি ঃ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা মামলার ৯৯% ছিল মিথ্যা, গায়েবি ও জালিয়াতি নির্ভর। অপরদিকে, ২০২৪ সালের ৫ আগস্টের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে যে মামলাগুলো করা হয়েছে, তার শতভাগ সত্য ও বাস্তব ঘটনাভিত্তিক।
এত অত্যাচার ও নির্যাতনের পরও বিএনপি দলের কর্মী এবং দেশের সাধারণ জনগণ যে কতটা মার্জিত ও ধৈর্যশীল, তা ভাষায় প্রকাশ করা কঠিন। আওয়ামী লীগ যেভাবে অন্যায়, অত্যাচার, জুলুম করেছে, মানুষকে ‘আয়নাঘরে’ বন্দি রেখে হত্যা ও গুম করেছে—তা কোনো বিবেকবান মানুষের কাজ হতে পারে না। এত বড় অপরাধের পর ও ক্ষুব্ধ না হয়ে মানুষ এখনও সরকারের প্রতি আস্থা রেখে ন্যায়বিচারের আশায় ধৈর্য ধরে অপেক্ষা করছে।
সংবাদপত্রের তথ্যসূত্র:
দৈনিক যুগান্তর (২৪ মার্চ ২০২৪): বিএনপির তথ্যমতে, মামলার বাইরেও এই সময়ে দলটির ১,৫৭৪ জন নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এর মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে প্রাণ হারিয়েছেন ৭৯৯ জন এবং এখনো গুম রয়েছেন ৭২ জন। এছাড়া, ২০০৯ সাল থেকে ২০২৩ সালের ১১ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ১ লাখ ৪১ হাজার ৬ ৩৩টি মামলায় মোট ৪৯ লাখ ২৬ হাজার ৪৯২ জনকে আসামি করা হয়েছে।
প্রথম আলো (১৯ সেপ্টেম্বর ২০২৩): বিএনপির মামলার তথ্য ও সংরক্ষণ শাখার হিসাব অনুযায়ী, ২০০৯ সাল থেকে ২০২৩ সালের ২৫ জুলাই পর্যন্ত বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে ১ লাখ ৩৮ হাজার ৭১টি মামলা হয়েছে, যেখানে আসামির সংখ্যা ৪০ লাখেরও বেশি।