১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ১০:০৩

শিরোনাম
বাংকারযুক্ত প্রাসাদে অবস্থান বদল সৌদি যুবরাজের! সাবেক ২ সেনা কর্মকর্তা ৪ দিনের রিমান্ডে সিরাজগঞ্জে চিকিৎসাধীন নারীকে শ্লীলতাহানির অভিযোগ ওয়ার্ড বয়ের বিরুদ্ধে একাধিক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা ঘেরাও করে শিক্ষককে পিটুনি, আহত ৩ পুলিশ সদস্য মাল্টা ৫০০ টাকায় বিক্রি হওয়া গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন আবরার ফাহাদের পরিবারের সদস্যরা সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের সুরক্ষায় ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সরকার আলিয়া ধারার শিক্ষা ব্যবস্থাকে গুরুত্বের সঙ্গে দেখছে: ইআবি ভিসি দুর্নীতির সিন্ডিকেট ভেঙে দিতে সাব- রেজিস্ট্রারদের লটারিতে বদলি

বন্দরে কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা, বীজ ও সার বিতরণ

প্রকাশিত: জুলাই ৫, ২০২৬

  • শেয়ার করুন

মাহফুজ জাহিদ :

নারায়ণগঞ্জ বন্দরে কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবেশ সংরক্ষণে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সার, উন্নতমানের শাকসবজির বীজ ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।

কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির (২০২৫-২৬ অর্থবছরের) আওতায় রোববার (৫ জুলাই) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও কৃষি অফিস আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ -৫ (সদর-বন্দর) আসনের সংসদ সদস্য এড.আবুল কালাম।

ইউএনও শিবানী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তাসলিমা আক্তার, অতিরিক্ত কৃষি কর্মকর্তা নুরে কাওছার, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.আল মাহমুদ হাসান,থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এরশাদ হোসেন,বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ, গ্রাম্য আদালতের সীমা আক্তার সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কৃষি উদ্যোক্তা এবং প্রান্তিক পর্যায়ের কৃষকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে আবুল কালাম বলেন,যারা রাজনীতি করে তারা কখনো সন্ত্রাসী কার্যকলাপ করে না।যারা প্রকৃত রাজনৈতিক কর্মী তারা দেশ ও দলের প্রতি অনুগত থাকে উল্লেখ করে বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে সরকারের পক্ষ থেকে বিনামূল্যে সার, উন্নতমানের বীজ ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।

তিনি বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি পরিবেশ রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। সরকারের কৃষিবান্ধব বিভিন্ন প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে এবং টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আলোচনা সভা শেষে উপজেলা প্রাঙ্গণে আয়োজিত ফল উৎসবের উদ্বোধন করেন সরকার দলীয় এমপি আবুল কালাম।পরে বিনামূল্যে ৫৪৪ জনকে বিভিন্ন প্রজাতির গাছের চারা, ৭০০ জনকে শাকসবজির বীজ ও ৬০ জন কৃষকের মাঝে সার এবং বিভিন্ন কৃষি সরঞ্জামাদি  বিতরণ করা হয়।

  • শেয়ার করুন