প্রকাশিত: জুন ২০, ২০২৬
হাটহাজারী সংবাদদাতাঃ
হাটহাজারীতে পুলিশের বিশেষ অভিযানে ফরহাদাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি নাজিম উদ্দীন ফরিদ(৪৯)কে আটক করেছে। ফরহাদাবাদ ইউনিয়নের উদালিয়া গ্রামের দিদার মার্কেটের সামনে থেকে তাকে আটক করে।এসময় পুলিশের উপর অতর্কিত হামলায় ৩পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছে। ১০টি অবিস্ফোরিত ককটেল,৬টি আতশবাজিসহ ২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। উক্ত অভিযানে নেতৃত্ব দেন থানার উপ পরিদর্শক রুপণ নাথ ও রায়হান। আটককৃত ফরিদের বিরুদ্ধে থানায় সন্ত্রাস বিরোধী আইনে গত ৭জুন মামলা রুজু হয়েছিল।দীর্ঘদিন পলাতক থাকায় ধরাছোঁয়ার বাইরে ছিল বলে থানা সুত্রে জানা যায়। আটককৃত নাজিম উদ্দীন ফরিদ ফররহাদাবাদ ইউনিয়নের উদালিয়া মোহসেনা পাড়া গ্রামের মৃত মৌলানা বাদশা আলমের পুত্র।
থানার পুলিশ উপ-পরিদর্শক রূপণ নাথ জানান, পুলিশের বিশেষ অভিযান সন্ত্রাস বিরোধী আইনে রুজু হওয়া মামলায় এজহার নামীয় পলাতক আসামী ফরিদকে আটক করা হয়।অভিযানের বিষয়টি টের পেয়ে পুলিশের উপর অতর্কিত হামলা করেন যুবলীগ নেতা ফরিদসহ তার সহযোগিরা।পরে নিজেদের আত্মরক্ষার্থে ৫রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করলে তারা পালিয়ে যাওয়ার মুহুর্তে ফরিদকে আটক করা হয়।এতে ৩পুলিশ সদস্য আহত হয়।এসময় অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত পুলিশদের উদ্ধার সহ আটককৃতকে থানা হে্ফাজতে নিয়ে আসা হয়।পুলিশের উপর হামলার ঘটনায় ও বিস্ফোরণ আইনে আরেকটি মামলার প্রস্তুতি চলছে।১০টি ককটেল,৬টি আতশবাজি উদ্ধার করেন বলেও তিনি জানান।
জানতে চাইলে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ জাহিদুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন,আটককৃত আসামীকে শনিবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।অন্যন্য আসামীদেরও আটকের অভিযান অব্যাহত রয়েছে।