১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ১২:৫৪

শিরোনাম
প্রধানমন্ত্রীর পছন্দেই চূড়ান্ত হবে ব্র্যান্ড ও মডেল দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মন্ত্রী জাহিদ হোসেন, সহ-সভাপতি এমপি জাহাঙ্গীর আলম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে তারাবোতে দোয়া মাহফিল সরকারের তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে: প্রধানমন্ত্রী ময়মনসিংহে শিশুর মরদেহ উদ্ধার: দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ তরুণ গ্রেপ্তার বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার গত জানুয়ারি-মে দেশে খুন-অপহরণসহ অপরাধ বেড়েছে, দাবি বিসিআরএসের বন্দরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক কর্মসূচি পালিত

এলজিইডির অর্থায়নে শিয়ালা-পলাশবাড়ী সড়কের সংস্কার কাজে নিম্নমানের সামগ্রী, তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস

প্রকাশিত: জুন ১৮, ২০২৬

  • শেয়ার করুন

মোঃ ইব্রাহীম মিঞা

 

এলজিইডির অর্থায়নে দিনাজপুরের বিরামপুর উপজেলার শিয়ালা থেকে পলাশবাড়ী পর্যন্ত প্রায় ১ কিলোমিটার সড়কের সংস্কার কাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ও ত্রুটিপূর্ণ কাজের অভিযোগ উঠেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী কাজের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।

 

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, সংস্কারকৃত সড়কের কিছু অংশে পিচ উঠে যাওয়ার অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, কাজ শেষ হওয়ার অল্প সময়ের মধ্যেই বিভিন্ন স্থানে ক্ষয়ের লক্ষণ দেখা দিয়েছে, যা সড়কের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তৈরি করেছে।

 

দিওড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. মালেক মণ্ডল বলেন, “রাস্তার কাজের মান নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ রয়েছে। কোথাও কোথাও পিচ উঠে যাচ্ছে। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা প্রয়োজন।”

 

এ বিষয়ে বিরামপুর উপজেলা প্রকৌশলী কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মনতাজুর রহমান বলেন, সংস্কারকাজ চলাকালে তিনি উপস্থিত থাকতে না পারলেও তার মতে কাজ নির্ধারিত মান অনুযায়ী সম্পন্ন হয়েছে।

 

অন্যদিকে উপজেলা প্রকৌশলী আতাউর রহমান জানান, কাজের গুণগত মান পরীক্ষা-নিরীক্ষার পরই চূড়ান্ত বিল প্রদান করা হবে। কোনো অনিয়ম বা ত্রুটি পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

 

উক্ত সময়ে উপজেলা প্রকৌশলী আতাউর রহমান এর অফিসে ঐ এলাকার ঠিকাদার ইউনুছ আলীকে রাস্তাটির কাজের মান কেমন প্রকৌশলী আতাউর রহমান জানতে চাইলে তিনি বলেন, “কাজ যথাযথ নিয়ম মেনেই সম্পন্ন করা হয়েছে এবং কাজের মান নিয়ে কোনো ঘাটতি নেই।”

 

তবে স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের সংস্কারের কারণে সড়কটি ব্যবহার করতে গিয়ে যানবাহন চালক ও যাত্রীরা ঝুঁকির মধ্যে পড়ছেন। ইতোমধ্যে কয়েকটি অটোরিকশা ও অটোবাইক দুর্ঘটনার মুখে পড়ার উপক্রম হয়েছে বলে তারা দাবি করেন।

 

সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সড়কটির কাজ নিরপেক্ষভাবে যাচাই করবে এবং কোনো অনিয়ম প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। একই সঙ্গে টেকসই ও মানসম্মত সড়ক নির্মাণে কার্যকর তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

 

  • শেয়ার করুন