১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,সন্ধ্যা ৬:০৮

শিরোনাম
গত জানুয়ারি-মে দেশে খুন-অপহরণসহ অপরাধ বেড়েছে, দাবি বিসিআরএসের বন্দরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক কর্মসূচি পালিত সরকার প্রতিরক্ষা শিল্পে মেড ইন বাংলাদেশ নীতি গ্রহণ করেছে :নৌবাহিনী প্রধান বন্দরে জাতীয় পরিচয়পত্র ও ওয়ারিশ সনদ জালিয়াতির মামলায় আউয়াল গ্রেফতার জ্বালানি তেলের দাম বাধ্য হয়ে বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্দেশিত বিভিন্ন জনসম্পৃক্ত ও গণমুখী উদ্যোগ নিয়ে সংবাদ সম্মেলন ঢাকার সড়কে বেড়েছে গণপরিবহন, অধিকাংশই যাত্রীশূন্য বিআরটিএর মোবাইল কোর্টে ১০ দিনে ৮১৩ মামলা আশুলিয়ায় প্রথমে এক ভাইকে গুলি, পরে অন্য জায়গায় গিয়ে আরেক ভাইকে গুলি

বন্দরে খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন

প্রকাশিত: মে ১০, ২০২৬

  • শেয়ার করুন

মাহফুজ জাহিদ :

নারায়ণগঞ্জের বন্দরে খেলার মাঠ ও প্রাকৃতিক পরিবেশ রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

শনিবার (৯ মে)সকালে সাড়ে ১০ টায় নাসিক ২৫ নং ওয়ার্ড চৌরাপাড়া সোমবারিয়া বাজারে এ  মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এলাকাবাসী আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে স্থানীয় খেলোয়াড় ও শিক্ষার্থীসহ এলাকার কয়েকশ’ মানুষ অংশ নেন।

সাংবাদিক আতাউর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন  ২৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ হোসেন, কবির সোহেল ,আলতাফ হোসেন, অ্যাডভোকেট নূর মোহাম্মদ, নাছির হোসেন, নাজির হোসেন, মোহাম্মদ মাসুম, আবু তাহের মিন্টু, ফুটবল প্রশিক্ষক আজাদ হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তরাবলেন, দীর্ঘদিন ধরে দেউলী চৌরাপাড়া এলাকার একমাত্রমাঠটি স্থানীয় শিশুকিশোরদের খেলাধুলা এবং সাধারণ মানুষের প্রাতঃভ্রমণ ও মুক্ত বাতাস সেবনের একমাত্র মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।পাশেই শীতলক্ষ্যা নদীরতীরে মনোরম ওয়াকওয়ে নির্মাণ করেছে বিআইডব্লিউটিএ।কিন্তুসম্প্রতি বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ সরকারের রোপন করা ৩শ’ গাছ কেটে নদীর জায়গায় দেওয়াল নির্মাণ করে মাঠটি ঘিরে ফেলার উদ্যোগ নেয়।দেওয়াল দিলে শিশু ও কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের পথ রুদ্ধ হয়ে যাবে।স্থানীয় জনপতিনিধি ও প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে দেওয়াল নির্মাণ করছে বাংলাদেশ অভ্যন্তরিণ নৌ পরিবহন করপোরেশন( বিআইডব্লিউটিসি)।

এ ব্যাপারে  প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

  • শেয়ার করুন