২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,সকাল ৭:৫২

শিরোনাম
প্রধানমন্ত্রীর পছন্দেই চূড়ান্ত হবে ব্র্যান্ড ও মডেল দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মন্ত্রী জাহিদ হোসেন, সহ-সভাপতি এমপি জাহাঙ্গীর আলম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে তারাবোতে দোয়া মাহফিল সরকারের তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে: প্রধানমন্ত্রী ময়মনসিংহে শিশুর মরদেহ উদ্ধার: দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ তরুণ গ্রেপ্তার বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার গত জানুয়ারি-মে দেশে খুন-অপহরণসহ অপরাধ বেড়েছে, দাবি বিসিআরএসের বন্দরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক কর্মসূচি পালিত

ঝালকাঠিতে কিশোর গ্যাংয়ের হামলায় স্কুলছাত্র মৃত্যুশয্যায়, থানায় মামলা

প্রকাশিত: মে ৮, ২০২৬

  • শেয়ার করুন

        কিশোর গ্যাংদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন


নিজস্ব প্রতিবেদক

ঝালকাঠিতে কিশোর গ্যাং ও কথিত মাদক ব্যবসায়ীদের হামলায় আবু বক্কর ইমন নামে এক স্কুলছাত্র গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বুধবার (৬ মে) সকালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী ও শিক্ষার্থীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪ মে বাসন্ডা এলাকায় সাগর তালুকদার ও তার সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে ইমনের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত ইমনকে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতাল, পরে বরিশাল হয়ে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, মাথায় গুরুতর আঘাতের কারণে তার অবস্থা সংকটাপন্ন।

এ ঘটনায় ইমনের মামা জামাল হাওলাদার বাদী হয়ে ঝালকাঠি সদর থানায় মামলা দায়ের করেছেন। মামলায় সাগর তালুকদার, তার পিতা মোস্তফা তালুকদারসহ কয়েকজনকে আসামি করা হয়েছে।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় কিশোর গ্যাং ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারা দ্রুত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ঝালকাঠি সদর থানার ওসি জানান, মামলার তদন্ত চলছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

 

  • শেয়ার করুন