২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ১:৫৯

শিরোনাম
নিবন্ধন অধিদপ্তরে প্রথম নারী মহাপরিদর্শক শামীমা আফরোজ বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই প্রধানমন্ত্রীর পছন্দেই চূড়ান্ত হবে ব্র্যান্ড ও মডেল দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মন্ত্রী জাহিদ হোসেন, সহ-সভাপতি এমপি জাহাঙ্গীর আলম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে তারাবোতে দোয়া মাহফিল সরকারের তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে: প্রধানমন্ত্রী ময়মনসিংহে শিশুর মরদেহ উদ্ধার: দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ তরুণ গ্রেপ্তার বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

কোচিং সেন্টারে ৯ বছরের শিশু ধর্ষণ মামলায় গ্রেপ্তার প্রধান আসামি

প্রকাশিত: মে ৮, ২০২৬

  • শেয়ার করুন

জেলা প্রতিনিধি ঃ

 

রংপুরে কোচিং সেন্টারে বছরের শিশুশিক্ষার্থীকে ধর্ষণ মামলার প্রধান আসামিকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব বুধবার ( মে) রাতে গাজীপুর কোনাবাড়ী রূপজান টাওয়ার এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করে র‌্যাব। 

গ্রেপ্তার দেলোয়ার হোসেন পীরগাছা উপজেলার সুন্দর এলাকার মফিজুল ইসলামের ছেলে। 

শুক্রবার (৮ মে) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন র‌্যাব-১৩-এর সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।

র‌্যাব জানায়, পীরগাছা সুন্দর এলাকায় একটি কোচিং সেন্টারে শিক্ষকতা করতেন সাগর। ওই কোচিং সেন্টারে পড়াশোনা করতো ৯ বছর বয়সী এক কন্যাশিশু। গত রমজান মাসে আসামি দেলোয়ারের স্ত্রী তার বাবার বাড়ি গেলে আসামি ভুক্তভোগী ওই শিশুকে কুপ্রস্তাব দেয়। পরে ৫ম রোজার দিন দেলোয়ার ওই শিশুকে একটি কক্ষে আটকে রেখে গলায় ছুরি ধরে ধর্ষণ করে।

এরপর থেকে ওই শিশুকে আসামি দেলোয়ার একাধিকবার ধর্ষণ করে। সর্বশেষ গত ১৯ এপ্রিল কোচিং সেন্টার থেকে শিক্ষার্থীরা চলে গেলে ওই কন্যা শিশুকে কোচিং সেন্টারে ঝাড়ু দেওয়ার কথা বলে আটকে রাখে সাগর। পরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করলে ওই শিশুটি চিৎকার করে। এ সময় আশপাশের লোকজন ছুটে কোচিং সেন্টারে আসলে সাগর পালিয়ে যায়। এ ঘটনায় ২২ এপ্রিল ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে পীরগাছা থানায় মামলা করলে গা ঢাকা দেয় সাগর।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গাজীপুর থেকে আসামি দেলোয়ার হোসেন সাগরকে গ্রেপ্তার করে র‌্যাব।

র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

  • শেয়ার করুন