২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,বিকাল ৩:৪৭

শিরোনাম
প্রধানমন্ত্রীর পছন্দেই চূড়ান্ত হবে ব্র্যান্ড ও মডেল দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মন্ত্রী জাহিদ হোসেন, সহ-সভাপতি এমপি জাহাঙ্গীর আলম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে তারাবোতে দোয়া মাহফিল সরকারের তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে: প্রধানমন্ত্রী ময়মনসিংহে শিশুর মরদেহ উদ্ধার: দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ তরুণ গ্রেপ্তার বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার গত জানুয়ারি-মে দেশে খুন-অপহরণসহ অপরাধ বেড়েছে, দাবি বিসিআরএসের বন্দরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক কর্মসূচি পালিত

বন্দরে দলিল লেখক সমিতির সাধারণ সভা ও দোয়া: পেশাগত মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক

প্রকাশিত: মে ৯, ২০২৬

  • শেয়ার করুন

মাহফুজ জাহিদ :

নারায়ণগঞ্জের বন্দরে পেশাগত মর্যাদা রক্ষা, অভ্যন্তরীণ বৈষম্য নিরসন এবং সাধারণ সদস্যদের অধিকার আদায়ের প্রত্যয়ে বন্দর থানা দলিল লেখক সমিতির সাধারণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ মে) সকাল ১১টায় বন্দর গাউছিয়া হাট সংলগ্ন একটি ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রবীণ দলিল লেখক অলিউল্লাহ মেম্বারের সভাপতিত্বে এবং দলিল লেখক রমজান হোসেন রাজুর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র দলিল লেখক ও এ্যাডভোকেট মাজহারুল ইসলাম পাবেল খান।

এ সময় উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন সিনিয়র সদস্য আবুল হোসেন সরকার, ইসমাঈল হোসেন, আবু বকর ছিদ্দিক, আজিজ দেওয়ান, শরিফ হোসেন চিশতী, মো: রানা, আশরাফুল আলম স্বপন, হৃদয় চচৌধুরী, জসিম উদ্দিন, ইব্রাহিম, শহিদুল্লাহ, ররিদোয়ান, লিটু, রুবেল প্রমুখ।

​মুক্ত আলোচনায় বক্তারা সমিতির বর্তমান সংকট ও ভবিষ্যৎ করণীয় নিয়ে গঠনমূলক বক্তব্য তুলে ধরেন।

সভায় আলোচ্য দিকগুলো তুলে ধরে ​বক্তারা অভিযোগ করেন, সমিতির উৎসব ভাতাসহ বিভিন্ন ক্ষেত্রে চরম বৈষম্য করা হচ্ছে। পিছিয়ে পড়া সদস্যদের কল্যাণে কাজ করাই হবে আগামীর মূল লক্ষ্য। সমিতিতে বর্তমানে দুটি পৃথক প্ল্যাটফর্ম তৈরি হওয়ায় সাধারণ সদস্যরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এই বিভক্তির সুযোগ নিয়ে সাব-রেজিস্ট্রার অফিসের অসাধু চক্র ফায়দা লুটছে। যারা নিজেদের স্বার্থে সমিতিতে ফাটল ধরাচ্ছে, তাদের মুখোশ উন্মোচন করা এখন সময়ের দাবি। দলিল লেখকদের ওপর ‘এক্সট্রা মোহরার’ বা সহকারীদের খবরদারি নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়। পেশার মর্যাদা রক্ষায় এই সংস্কৃতি বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।বক্তারা আরো বলেন,​বন্দরের স্থানীয় সংসদ সদস্যের শরণাপন্ন হয়ে সমিতির অচলাবস্থা নিরসন এবং একটি শক্তিশালী ও বৈষম্যহীন কমিটি গঠন করতে হবে। ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করে পেশার মর্যাদা রক্ষা করতে হবে। আমরা আমাদের সফল সংসদ সদস্যের সুযোগ্য নেতৃত্বে একটি সুন্দর ও সুশৃঙ্খল সমিতি গঠন করতে বদ্ধপরিকর।পরিশেষে প্রয়াত দলিল লেখকদের আত্মার মাগফেরাত এবং সমিতির ভবিষ্যৎ সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া শেষে সকলের মাঝে মধ্যাহ্নভোজ বিতরণ করা হয়।

  • শেয়ার করুন