১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,বিকাল ৫:৩১

শিরোনাম
গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা সাভারে আনসার সদস্যদের ওপর হামলার ঘটনায় মামলা, ১৮ হকার গ্রেপ্তার পরিবহনসহ আনুষঙ্গিক খরচ ২৫% কমালে রপ্তানি ২০% বৃদ্ধি সম্ভব বাংলাদেশ যাত্রীসেবা কল্যাণ সমিতির পরিচিতি ও আলোচনা সভা উপলক্ষে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় বন্দরে দলিল লেখক সমিতির সাধারণ সভা ও দোয়া: পেশাগত মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের আবাসন ভবন গ্রিন সিটিতে কেনাকাটায় দুর্নীতির বিষয়টি আবার নতুন করে আলোচনায় ঝালকাঠিতে কিশোর গ্যাংয়ের হামলায় স্কুলছাত্র মৃত্যুশয্যায়, থানায় মামলা নিজের প্রথম মাসের বেতন বেদে শিক্ষার্থীদের দিলেন হাসনাত কোচিং সেন্টারে ৯ বছরের শিশু ধর্ষণ মামলায় গ্রেপ্তার প্রধান আসামি

বাংলাদেশ যাত্রীসেবা কল্যাণ সমিতির পরিচিতি ও আলোচনা সভা উপলক্ষে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়

প্রকাশিত: মে ৯, ২০২৬

  • শেয়ার করুন

নিজস্ব সংবাদদাতা ঃ

অদ্য রোজ ৯ মে ২০২৬ইং তারিখে সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে বাংলাদেশ যাত্রীসেবা কল্যাণ সমিতির পরিচিতি ও আলোচনা সভা উপলক্ষে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

উক্ত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আবদুল আজিজ চৌধুরী এবং সঞ্চালনায় ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম প্রধান।

উক্ত সংবাদ সম্মেলনে আবদুল আজিজ চৌধুরীকে সভাপতি ও মোঃ জাহাঙ্গীর আলম প্রধানকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ যাত্রীসেবা কল্যাণ সমিতির ৩৯ (ঊনচল্লিশ) সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

দেশ উন্নয়নে যাতায়াত ব্যবস্থা অনস্বীকার্য ও সমাজ বিনির্মানে আদি থেকে অদ্য পর্যন্ত যাত্রী ও পন্য পরিবহনে বাস/ট্রাক/ট্রেন ও লঞ্চের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। কালের পরিক্রমায় যান ব্যবস্থায় উত্তরোত্তর উন্নতি হইলেও যাত্রীসেবা মান সেই রকম উন্নত বা উৎকর্ষতা লাভ করেনি। বর্তমানে পরিবহন খাত বাংলাদেশে একটি ভ্রাম্যমান বা চলমান শিল্প। এই খাতে মালিক-চালক-শ্রমিক- যাত্রীর সু-সম্পর্ক বজায় রাখা আবশ্যক। পরিবহন সংক্রান্ত যে কোন সভায় বিভিন্ন সংস্থার পাশাপাশি যাত্রীদের প্রতিনিধি অন্তর্ভুক্ত হওয়া জরুরী।

অদ্যকার পরিচিতি ও আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আবদুল আজিজ চৌধুরী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সংগঠনের প্রধান উপদেষ্টা শাহ আশরাফ উদ্দিন আহমেদ শামীম।

  • শেয়ার করুন