২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,সকাল ৮:৫৭

শিরোনাম
নিবন্ধন অধিদপ্তরে প্রথম নারী মহাপরিদর্শক শামীমা আফরোজ বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই প্রধানমন্ত্রীর পছন্দেই চূড়ান্ত হবে ব্র্যান্ড ও মডেল দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মন্ত্রী জাহিদ হোসেন, সহ-সভাপতি এমপি জাহাঙ্গীর আলম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে তারাবোতে দোয়া মাহফিল সরকারের তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে: প্রধানমন্ত্রী ময়মনসিংহে শিশুর মরদেহ উদ্ধার: দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ তরুণ গ্রেপ্তার বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

বগুড়া জার্নালিস্ট ফোরাম ঢাকা’র নতুন কমিটি গঠন

প্রকাশিত: মে ৭, ২০২৬

  • শেয়ার করুন

নিজস্ব সংবাদদাতা ঃ

বগুড়া জার্নালিস্ট ফোরাম ঢাকা নতুন কমিটি গঠন

তাজাখবর২৪.কম,বগুড়া: বগুড়া জার্নালিস্ট ফোরাম,ঢাকা’র নতুন কমিটি গঠন করা হয়েছে। ঢাকায় কর্মরত বগুড়া জেলার সাংবাদিকদের সংগঠন নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গ্লোবাল টিভির ফেরদৌস মামুন ও সাধারণ সম্পাদক ডেইলি ভয়েস অব এশিয়ার সুমন প্রামাণিক। অপরদিকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন সিটিপোস্টবিডিডটকমের নির্বাহী সম্পাদক আমিনুল ইসলাম।

গত ১১ এপ্রিল রাজধানীর একটি হোটেলে আয়োজিত পূর্ববর্তী কমিটির সভায় ৬ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। আজ ৬ মে ২০২৬ নির্বাচন পরিচালনা কমিটি ৯ সদস্যের নতুন কমিটি ঘোষণা করে।

নবগঠিত কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন: সহ-সভাপতি আহমেদ জুয়েল (বাংলা নিউজ), যুগ্ম সম্পাদক মীর্জা সম্রাট রেজা (করতোয়া), অর্থ সম্পাদক সাজিদ সরকার (৭১ টিভি), দপ্তর সম্পাদক আজাদ আহম্মেদ (ডিবিসি নিউজ), নির্বাহী সদস্য মুজাহিদ (দিনকাল) এবং নির্বাহী সদস্য-এস এম আমিনুল মোমিন (দৃষ্টি প্রতিদিন)।

 

 

  • শেয়ার করুন