২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,সকাল ৮:১১

শিরোনাম
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: ৪ গ্রেডে কে কত পাবেন বিমানবন্দরে পাখি ও বন্যপ্রাণী নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তি ব্যবহারের নির্দেশ মন্ত্রীর কূটনীতিকদের কাছে আ.লীগের সহিংসতার চিত্র তুলে ধরল সরকার বিএনপি সরকারের আমলে প্রথম ঢাকা সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী শ্রমিক দলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন, ছয় মাসের মধ্যে কাউন্সিল বন্দরে অর্থের বিনিময়ে মাদক ব্যাবসায়ীদের মুক্তির ঘটনায় তোলপাড় ২৫৯ কোটি টাকা পাচারে নানকসহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট সাড়ে ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর, প্রথম দফার পরীক্ষা সফল রাজধানীর শাহজাদপুরে তিন ককটেল বিস্ফোরণ, পালাতে গিয়ে আটক ৩

এসএসসি পরীক্ষা নকলমুক্ত রাখতে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, ইউএনও

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৬

  • শেয়ার করুন

মাহফুজ জাহিদ :

আজ থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা।এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ বন্দরে শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে প্রথম দিনের পরীক্ষা।নকল মুক্ত পরিবেশ বজায় রাখতে সকাল থেকে  বিভিন্ন কেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিবানী সরকার ও সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি।

 

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে ইউএনও শিবানী সরকার সাংবাদিকদের বলেন, প্রথমদিনের পরীক্ষা অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

তিনি বিএম ইউনিয়ন স্কুল এন্ড কলেজ, বন্দর গার্লস স্কুল এন্ড কলেজ, শিকদার আব্দুল মালেক উচ্চ বিদ্যালয় সহ বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে খোঁজখবর নিয়েছেন উল্লেখ করে বলেন,প্রতিটি কেন্দ্রেই পরীক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষায় অংশ নিয়েছে। কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা, আসন বিন্যাস এবং পরীক্ষার সার্বিক পরিবেশ সন্তোষজনক। পরীক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে পরীক্ষা দিচ্ছে।প্রতিটি পরীক্ষা কেন্দ্র সিসি ক্যামেরায়  মনিটরিংয়ের আওতায় রাখা হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এবার নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, প্রতিটি কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পর্যাপ্ত পুলিশ ফোর্স মোতায়েন আছে। কেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা অসদুপায় অবলম্বনের তথ্য পাওয়া যায়নি।

 

তিনি আরও জানান, পরীক্ষার্থীদের জন্য বিশুদ্ধ খাবার পানি, প্রাথমিক চিকিৎসা ও মেডিকেল টিমের ব্যবস্থা রাখা হয়েছে। বিদ্যুৎ বিভাগকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

অভিভাবক ও গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানিয়ে শিবানী সরকার  বলেন, অভিভাবকরা নির্দেশনা মেনে কেন্দ্রের বাইরে শান্তিপূর্ণভাবে অপেক্ষা করছেন।

 

সকলের সহযোগিতায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে  পরীক্ষা উপহার দিতে পারছেন জানিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন, বাকি পরীক্ষাগুলো একইরকম সুন্দর পরিবেশে সম্পন্ন হবে। পরীক্ষার্থীদের প্রতি তিনি  আহ্বান জানিয়ে বলেন, আতঙ্কিত না হয়ে আত্মবিশ্বাসের সাথে পরীক্ষা দিতে হবে ।এসময়

উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্রযায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

  • শেয়ার করুন