প্রকাশিত: মার্চ ২৪, ২০২৬
বিশেষ প্রতিনিধি ঃ

১/১১, অন্যতম খলনায়ক বেঈমান মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ডিবির চৌকস টিম, যার নেতৃত্বে ছিলেন স্বয়ং ডিবি প্রধান শফিকুল ইসলাম।
১/ ১১ সরকারের অন্যতম কুশীলব মাসুদের নির্দেশে তৎকালীন সময় জনাব, তারেক রহমানের ওপর অমানবিক নির্যাতন করা হয়েছিল । শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া দলকে ভেঙে টুকরো টুকরো করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত ছিল । ২০০৮ সালের সংসদ নির্বাচনের পূর্বে বিএনপি’র প্রার্থীদের বাড়ি ছাড়া করেই ক্ষান্ত হয়নি, তাদের আটকের নির্দেশ দিয়েছিল এই মাসুদ ।
যার ফলশ্রুতিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী ও বিনা ভোটের এমপি মাসুদ,এই মীর জাফর । তথ্য জানায় শিল্পপতিদের গ্রেফতারের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে । দলের ভেতরে থাকা কিছু বেঈমান ও ফখরুদ্দিন মইনুদ্দিন সরকারের সহযোগী সকলকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের সম্মুখিন করা উচিত বলে আমজনতা মনে করেন।
ভারতের ইশারায় হাসিনাকে ক্ষমতায় রাখার পুরস্কার হিসেবে টানা ছয় বছর অস্ট্রেলিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন এই ব্যক্তি। অবসরের পর নৌকা মার্কায় নির্বাচন করতে চাইলে হাসিনা তাকে জাতীয় পার্টি থেকে নোমিনেশন নেয়ার পরামর্শ দেন। হাসিনার কৃপায় এমপি হিসেবে ২০১৮ এর রাতের ভোটের, এবং ২০২৪ এর ডামি নির্বাচনে মাসুদ জয়যুক্ত হন।
হাসিনা পালিয়ে গেলেও মাসুদ ঢাকায় অবসর জীবন যাপনের পাশাপাশি, পাঁচ তারকা মানের রেস্টুরেন্ট খুলে ব্যবসা করেছে। 5M নামের আদম পাচার প্রতিষ্ঠানের মাধ্যমে আদম ব্যবসাও করেছেন। অবশেষে তার পুর্বের অবৈধ ক্ষমতার কুকৃর্তী প্রশাসনের নজরে আসলে মাসুদকে গ্রেপ্তার করা হয়। এতে হাসিনা সরকারের আমলে মাসুদের ক্ষমতায় নির্যাতনের স্বীকার ব্যক্তিদের মুখে হাসি ফুটেছে ।