প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬
জেলা প্রতিবেদক ঃ
বরিশাল নগরীতে একটি আবাসিক ফ্ল্যাটে জুয়া খেলার সময় স্থানীয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘটনাস্থল থেকে দৌঁড়ে পালিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ আবুল খায়ের এবং প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের ইন্সপেক্টর হেলাল—এমন অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নগরীর একটি নির্দিষ্ট এলাকায় দীর্ঘদিন ধরে গোপনে জুয়ার আসর বসার খবর পেয়ে কয়েকজন সাংবাদিক ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে তারা দেখতে পান, একটি ফ্ল্যাটের ভেতরে প্রভাবশালী কয়েকজন ব্যক্তি জুয়া খেলায় মত্ত। এ সময় সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে হঠাৎ করেই হুড়োহুড়ি শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, পরিস্থিতি বেগতিক দেখে ওসি এমএ আবুল খায়ের এবং ইন্সপেক্টর হেলাল দ্রুত ঘটনাস্থল ত্যা’গ করেন। কেউ কেউ দাবি করেন, তারা দৌঁ’ড়ে ফ্ল্যাট থেকে বের হয়ে যান যাতে পরিচয় প্র’কা’শ না পায়।
ঘটনার পর এলাকায় চাঞ্ল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল ব্যক্তিদের এমন কর্মকাণ্ড নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র সমালোচনা চলছে। অনেকেই বলছেন, যারা আইন প্রয়োগের দা’য়িত্বে রয়েছেন, তারাই যদি এমন কর্মকাণ্ডে জড়িত থাকেন, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে?
এ বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন সচেতন মহল