২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ৩:৫৫

শিরোনাম
রোজার মধ্যেই সংরক্ষিত নারী আসনে নির্বাচন: ইসি দ্রব্যমূল্য যেন সাধারন মানুষের নাগালের বাইরে না যায়, ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ও নবগঠিত মন্ত্রিসভাকে বাংলাদেশ সিভিল রাইটস্ সোসাইটির অভিনন্দন নতুন আইজিপি ও ডিএমপি কমিশনার হওয়ার আলোচনায় কয়েকটি নাম বাংলাদেশে আজ রমজানের চাঁদ দেখা যাবে ? যা বলছে বিশ্লেষণ জামায়াত আমিরের সঙ্গে ভারত-পাকিস্তানসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সাক্ষাৎ আব্বাস-নজরুল ইসলাম-রিজভীসহ ১০ জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ বিরোধীদলীয় নেতা শফিকুর, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ ভোটার হওয়ার ৫৩ দিনেই দেশের প্রধানমন্ত্রী, তারেক রহমান

এতিমদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও কন্যা

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৬

  • শেয়ার করুন

জ্যেষ্ঠ প্রতিবেদক ঃ

পবিত্র রমজান মাসের প্রথম দিনে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান কন্যা জাইমা রহমান।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর পশ্চিম ভাষানটেকের একটি মাদ্রাসায় গিয়ে তারা শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করেন এবং তাদের খোঁজখবর নেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, জুবাইদা রহমান ও জাইমা রহমান পশ্চিম ভাষানটেকের জামিয়া কুরবানিয়া তালিমিয়া দাওরা হাদিস মহিলা মাদ্রাসা ও এতিমখানার এতিমদের সঙ্গে ইফতার করেন। ইফতারের আগে তারা এতিমদের সঙ্গে কথা বলেন এবং তাদের কুশল জানেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য। এই আসনের কড়াইল বস্তি ও ভাসানটেকে ১৪টি এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় পুরো রোজায় ইফতার, রাতের খাবার এবং সেহরি সরবরাহ করবে স্থানীয় বিএনপি।

উল্লেখ্য, প্রতি বছর প্রথম রমজানে এতিম ও উলামা-মাশায়েখদের নিয়ে ইফতার করতেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং কেন্দ্রীয় নেতারা। তবে এবার সে ধরনের কোনো আনুষ্ঠানিক ইফতার আয়োজন ছিল না।

  • শেয়ার করুন